Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রোদ্দুর রায় জামিন পেলেন, ভিডিও বানিয়ে ক্ষমা চাইতে হবে তাঁকে

https://youtu.be/3ixadn3nYdQ দ্য ওয়াল ব্যুরো: অবশেষে জামিন পেলেন রোদ্দুর রায় (Roddur Roy)। তবে একটি মামলায় ভিডিও বানিয়ে ক্ষমা চাইতে বলা হয়েছে তাঁকে। জাতীয় পতাকা অবমাননার জন্য ক্ষমা চাইতে হবে রোদ্দুর রায়কে। সোমবার ব্যাঙ্কশাল আদালতে

রোদ্দুর রায় জামিন পেলেন, ভিডিও বানিয়ে ক্ষমা চাইতে হবে তাঁকে

শেষ আপডেট: 27 June 2022 18:50

https://youtu.be/3ixadn3nYdQ

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে জামিন পেলেন রোদ্দুর রায় (Roddur Roy)। তবে একটি মামলায় ভিডিও বানিয়ে ক্ষমা চাইতে বলা হয়েছে তাঁকে। জাতীয় পতাকা অবমাননার জন্য ক্ষমা চাইতে হবে রোদ্দুর রায়কে।

সোমবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় রোদ্দুর রায়কে। এর আগে একটি মামলায় তিনি জামিন পেয়েছিলেন। কিন্তু অন্য মামলায় জামিন না হওয়ার কারণে হাজতেই থাকতে হচ্ছিল। এদিন বটতলা থানায় রোদ্দুর রায়ের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় জামিন মঞ্জুর করেছে আদালত।

জাতীয় পতাকার অবমাননার অভিযোগ রয়েছে রোদ্দুর রায়ের বিরুদ্ধে। তার পরিপ্রেক্ষিতে তাঁকে নতুন একটি ভিডিও বানিয়ে ক্ষমা চাইতে বলেছে আদালত।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করার অভিযোগে গোয়া থেকে গ্রেফতার করা হয়েছিল জনপ্রিয় ইউটিউবার তথা ভ্লগার রোদ্দুর রায়কে। সেই মামলায় তিনি আগেই ব্যাঙ্কশাল কোর্ট থেকে ২ হাজার টাকার বন্ডে অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন। তবে অন্য মামলায় জেল হেফাজতেই থাকতে হচ্ছিল রোদ্দুর রায়কে।

সোমবার শর্তসাপেক্ষে বটতলা থানার মামলাতেও জামিন পেলেন রোদ্দুর রায়। এক হাজার টাকার জামিন দেওয়া হয়েছে তাঁকে। পাঁচ হাজার টাকার ব্যক্তিগত বন্ডও দিতে হবে।


```