Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Roddur Roy: রোদ্দুর রায় গ্রেফতার! গোয়া থেকে ধরল বাংলার পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: রোদ্দুর রায়কে (Roddur Roy) গ্রেফতার করা হল। গোয়ায় ছিলেন তিনি। সেখান থেকেই তাঁর হাতে এদিন হাতকড়া পরিয়েছে পুলিশ। রোদ্দুর রায়ের (Roddur Roy) বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ

Roddur Roy: রোদ্দুর রায় গ্রেফতার! গোয়া থেকে ধরল বাংলার পুলিশ

শেষ আপডেট: 7 June 2022 09:39

দ্য ওয়াল ব্যুরো: রোদ্দুর রায়কে (Roddur Roy) গ্রেফতার করা হল। গোয়ায় ছিলেন তিনি। সেখান থেকেই তাঁর হাতে এদিন হাতকড়া পরিয়েছে পুলিশ।

রোদ্দুর রায়ের (Roddur Roy) বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অশ্লীল ইঙ্গিত করেছেন তিনি। অশ্লীলভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রীকে। এই অভিযোগে একাধিক মামলা দায়ের হয়েছে রোদ্দুর রায়ের বিরুদ্ধে। তারপর পদক্ষেপ করল পুলিশ। গোয়া থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

রোদ্দুর রায় (Roddur Roy) একজন ভ্লগার। সোশ্যাল মিডিয়ায় বরাবরই তিনি ঠোঁটকাটা। অশ্লীল কথাবার্তাও বলেই থাকেন। তাঁকে যাঁরা ফলো করেন তাঁরা জানেন রোদ্দুর রায়ের মুখে কোনও লাগাম নেই। বিতর্কের সূত্রপাত কিছুদিন আগে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন তাঁর সাহিত্য সাধনার জন্য বাংলা আকাদেমি সম্মান লাভ করেছিলেন, তখন অনেকের মতো সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করেছিলেন রোদ্দুর রায়ও। কিন্তু তা করতে গিয়ে শালীনতার মাত্রা অতিক্রম করেন। নাম না করেই এমন কুরুচিকর ভাষায় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছিলেন যে তার নিন্দা করেছিলেন অনেকেই।

এরপর রোদ্দুর রায়ের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন তৃণমূল কর্মীরা। তাতেও না দমে কুরুচিকর আক্রমণ চালিয়েই যাচ্ছিলেন রোদ্দুর রায়। পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তাঁর নিশানায় চলে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তাঁকে উদ্দেশ্য করেও একইরকম মন্তব্য করেন তিনি। আবার এফআইআর হয়।

আরও পড়ুন: ‘বাজারে ভেজাল নোট ছেড়ে দিয়েছে’, নতুন আতঙ্কের কথা শোনালেন মমতা


```