Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Roddur Roy: রোদ্দুর রায়রা একটা প্রজন্মকে শেষ করে দিচ্ছেন: অনন্যা

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ভাষায় সমালোচনা করেছিলেন রোদ্দুর রায় (Roddur Roy)। সেই সঙ্গে দৃশ্যত কদর্য অঙ্গভঙ্গীও করেছিলেন তিনি। শুধু মমতা নন, রোদ্দুদের ভাষার বর্শা থেকে বাদ যাননি তৃণমূল

Roddur Roy: রোদ্দুর রায়রা একটা প্রজন্মকে শেষ করে দিচ্ছেন: অনন্যা

শেষ আপডেট: 7 June 2022 10:39

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ভাষায় সমালোচনা করেছিলেন রোদ্দুর রায় (Roddur Roy)। সেই সঙ্গে দৃশ্যত কদর্য অঙ্গভঙ্গীও করেছিলেন তিনি। শুধু মমতা নন, রোদ্দুদের ভাষার বর্শা থেকে বাদ যাননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেসবের পরে কলকাতা থেকে জেলা—একাধিক থানায় এই ভ্লগারের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। মঙ্গলবার দুপুরে গোয়া থেকে রোদ্দুরকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। এ নিয়ে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী পষ্টাপষ্টি জানিয়ে দিলেন, রোদ্দুর রায়রা একটা প্রজন্মকে শেষ করে দিচ্ছেন। আরও আগে গ্রেফতার করা উচিত ছিল রোদ্দুরকে।

রোদ্দুর রায়ের (Roddur Roy) আসল নাম অনির্বাণ রায়। রোদ্দুর তাঁর ছদ্মনাম। ফেসবুক, ইউটিউবে ওই নামেই পরিচিত তিনি। গত কয়েক বছর ধরে তাঁর কথা, বক্তৃতা, নাচ-গান বারে বারে ভাইরাল হয়েছে। কখনও হাতে তামাকের জয়েন্ট নিয়ে অঙ্গভঙ্গি করে কখনও বা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তির্যক কথা বলে কিংবা নেতানেত্রীদের উদ্দেশে কুকথায় ভরা সমালোচনা করে তিনি অনেকের নজর কাড়ার চেষ্টা করেছেন।

মুখ্যমন্ত্রীর সভা চলাকালীনই অসুস্থ ছাত্রী! নিজে হাতে শুশ্রূষা করলেন 'মানবিক' মমতা

তাঁর ফলোয়ার সংখ্যাও নেহাত কম নন। আবার সমালোচকও অনেক। এদিন পুরনো প্রসঙ্গ টেনে অনন্যা বলেছেন, “রবীন্দ্রনাথ আমাদের মননে। তিনি চিরকালীন। সেদিনই যদি রোদ্দুর রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো তাহলে আজকে একজন মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে সে এই কুৎসিত ভাষা প্রয়োগ করার সাহস পেত না।”

অনন্যার কথায়, “অনেকে বলেন, রোদ্দুর রায় (Roddur Roy) নাকি প্রচুর শিক্ষিত। সে নাকি গবেষণা করছে। কিন্তু যে কায়দায় উনি কথা বলেন তা কোনও রুচিশীল মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।”

১০ বছর আগের কথা। ২০১২ সালে তখন দীনেশ ত্রিবেদীকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী করেছিলেন মুকুল রায়কে। সেইসময়ে সোনার কেল্লার একটি সংলাপ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় এবং দীনেশের ছবি সম্বলিত একটি কার্টুন ফেসবুকে শেয়ার করেছিলেন অম্বিকেশ মহাপাত্র। ‘দুষ্টু লোক, ভ্যানিস’—এই তিনটি শব্দ নিয়েই অভিযোগ উঠেছিল অধ্যাপকের বিরুদ্ধে। বলা হয়েছিল, তিনি নাকি খুনের কথা বলেছিলেন। অম্বিকেশকে গ্রেফতার করে এক রাত লকআপে রেখেছিল যাদবপুর থানা। তা নিয়ে রাজনৈতিক বিতর্ক কম হয়নি। আরও একবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তির্যক মন্তব্য করার জেরে গ্রেফতারির ঘটনা ঘটল।

অম্বিকেশ আর রোদ্দুরের গ্রেফতার কি এক পঙক্তিতে ফেলা যায়? এ ব্যাপারে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সনের স্পষ্ট কথা, “দুটো ঘটনাকে কোনও ভাবেই, কোনও দিক থেকে এক করা যায় না।”

অনন্যার কথায়, “অম্বিকেশবাবুর ঘটনা যখন ঘটেছিল তখন সদ্য বামফ্রন্ট গিয়েছে, তৃণমূল এসেছে। উনি বাম মনোভাবাপন্ন একজন অধ্যাপক। সম্ভবত রাজনৈতিক মতাদর্শের ফারাক ওই ঘটনায় নেপথ্য কারণ হয়ে উঠেছিল। কেন না, এটা সামাজিক সিস্টেম হয়ে দাঁড়িয়েছে, যে যখন শাসক থাকে সে তখন এমনই করে। তার মানে এই নয় আমি বর্তমান শাসকের বিরুদ্ধে বলছি। এটা চলে আসছে। তবে অম্বিকেশবাবু যা করেছিলেন সেটার সঙ্গে রোদ্দুর রায়ের বিষয় কোনও ভাবেই এক করা যায় না। রোদ্দুর রায় দিনের পর দিন ধরে বাঙালির মনন, চিন্তা, রুচিবোধকে কলূষিত করে চলেছেন। তা আমাদের একটা প্রজন্মকে প্রভাবিত করছে। আমাদের রুচিশীলতা, শালীনতা, সৌজন্যের আবহকে নষ্ট করতে চাইছে। ওঁকে আগে গ্রেফতার করলেই ভাল হত”।


```