দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার হুগলির হরিপালের পাটরা গ্রামে সোনার দোকানে হানা দেয় ডাকাতরা। ওই দোকানের মালিকের নাম বিমল সাঁতরা। ডাকাতদের বাধা দিতে গেলে তারা বোমা ছোড়ে। গুলি চালায়। ভোজালির কোপ মারে । গুলিবিদ্ধ হন দোকান মালিক।
আহত বিমলকে প্রথমে হরিপাল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় পাঠানো হয়েছে। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় পাটরা গ্রামে।হরিপাল থানার পুলিশ তদন্তে যায়। স্থানীয়রা জানিয়েছেন, ডাকাত দলে ছ'জন ছিল।