
শেষ আপডেট: 20 September 2022 06:47
দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ ডাকাতি (robbery) পেট্রোল পাম্পে (petrol pump)। বন্দুক (gun) উঁচিয়ে কর্মীদের ভয় দেখিয়ে লুঠপাট করে পালাল ১১ জন দুষ্কৃতীর একটি দল। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ঘটনাটি ঘটেছে কোচবিহারের ঘুঘুমারি কদমতলা এলাকায়। সোমবার রাতে ওই এলাকার একটি পেট্রোল পাম্পে ঢুকে পড়ে ১১ জন দুষ্কৃতীর একটি দল। তাদের প্রত্যেকেরই মুখ ঢাকা ছিল। তারা পাম্পটিতে ব্যাপক ভাঙচুর চালায় বলে জানা গেছে। পেট্রোল পাম্পের কর্মীদের সামনে বন্দুক ধরে ভয় দেখিয়ে তাদের কাছে থাকা সমস্ত টাকাপয়সাও তারা লুঠ করে। এরপর চম্পট দেয় দলটি।
এরপররেই খবর দেওয়া হয় কোচবিহার কোতোয়ালি থানায়। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। ইতিমধ্যে পাম্পের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুজোর আগে বড়সড় ডাকাতির ছক বানচাল বরাহনগরে, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৫