Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

মুর্শিদাবাদে রাজ্য সড়ক অবরোধ, হাইড্রেনের কাজ বন্ধ হওয়ায় বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের

দ্য ওয়াল ব্যুরো: দোরগোড়ায় দুর্গাপূজা। এক মাসও বাকি নেই বাঙালির উৎসবের। আর এরই মাঝে মঙ্গলবার সাতসকালে ভোগান্তি মুর্শিদাবাদে (Murshidabad)। মাঝপথে হাইড্রেনের কাজ বন্ধ হওয়ার প্রতিবাদে এদিন অবরোধ করা হয় রাজ্য সড়ক (Road blocked by locals

মুর্শিদাবাদে রাজ্য সড়ক অবরোধ, হাইড্রেনের কাজ বন্ধ হওয়ায় বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের

শেষ আপডেট: 26 September 2023 07:26

দ্য ওয়াল ব্যুরো: দোরগোড়ায় দুর্গাপূজা। এক মাসও বাকি নেই বাঙালির উৎসবের। আর এরই মাঝে মঙ্গলবার সাতসকালে ভোগান্তি মুর্শিদাবাদে (Murshidabad)। মাঝপথে হাইড্রেনের কাজ বন্ধ হওয়ার প্রতিবাদে এদিন অবরোধ করা হয় রাজ্য সড়ক (Road blocked by locals)। অফিস টাইমে নাজেহাল হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

বিক্ষোভের ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ধনিরামপুর-ডোমকল রাজ্য সড়কের সাগরপাড়া থানার দেবীপুর বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেবীপুর বাজারে রাস্তায় জল জমার সমস্যা ছিল দীর্ঘদিনের। অবশেষে বেশ কয়েকদিন আগে সমস্যার সমাধান করতে সরকারি উদ্যোগে রাস্তার পাশ দিয়ে ড্রেন তৈরির কাজ শুরু হয়। কিন্তু আচমকাই স্থানীয় কয়েকজন মানুষ ড্রেন তৈরিতে বাধা দেন। ফলে মাঝপথে সেই কাজ বন্ধ হয়ে যায় (Road blocked by locals in Murshidabad)। আরও জটিল হয় সমস্যা।

বিগত তিনদিন ধরে ওই এলাকায় একটানা বৃষ্টির ফলে রাস্তার জল দোকানে ঢুকে পড়েছে। দোকানের জিনিসপত্র মেঝের ওপর রাখতে পারছে না ব্যবসায়ীরা। ব্যবসা করতে সমস্যা হচ্ছে অনেকের। এই সমস্যার জন্য দেবীপুর বাজার কমিটি জলঙ্গি বিডিও অফিস এবং দেবীপুর পঞ্চায়েত অফিসে একাধিকবার লিখিত অভিযোগ করেন। তাতেও কোন সুরাহা হয়নি। ফলে বাধ্য হয়ে এদিন রাস্তায় বেঞ্চ পেতে অবরোধ করেন দেবীপুর বাজার কমিটির লোক। গত তিনদিন ধরে লাগাতার বৃষ্টির জন্য দোকানের মধ্যে এক হাঁটু জল জমে গিয়েছে। এদিকে জল নামার রাস্তা নেই। অসম্পূর্ণ ড্রেনের কাজ সম্পূর্ণ করার দাবিতে চলছে পথ অবরোধ।

মঙ্গলবার সকাল থেকেই ধনিরামপুর-ডোমকল রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। আটকে পড়ে বাস-লরি সহ অন্যান্য যানবাহন । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ। শেষে সংশ্লিষ্ট থানার ওসির উদ্যোগে সাময়িকভাবে সমস্যার সমাধান হয়। এদিন ওসি বাজার কমিটির এক সদস্যকে নিয়ে জলঙ্গির বিডিওর সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। এরপরই তুলে দেওয়া হয় পথ অবরোধ।

বাঁশের চরাট ভেঙে হুড়মুড়িয়ে নদীতে পড়ল গাড়ি, আহত চালককে উদ্ধার করে পাঠানো হল হাসাপাতালে


```