
শেষ আপডেট: 30 January 2019 07:58
ফলে এ রকম কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার থেকে সে পরিস্থিতি তৈরির সুযোগ না দেওয়াটাই বেশি বুদ্ধিমত্তার কাজ বলে মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের নিউরোসার্জেন সত্যজিৎ দাস এ বিষয়ে বলছেন, "এমন অনেক কেস দেখেছি, সারা জীবন একটা মানুষ অন্যের উপরে নির্ভরশীল হয়ে গেল, শুধু একটা দুর্ঘটনার জন্য। তাই সতর্কতা খুবই জরুরি। এবং সতর্কতাই একমাত্র পথ, দুর্ঘটনা এড়ানোর।"
তাই তিনি এই সচেতনতার প্রচারে বলছেন, গাড়িচালক হোন বা মোটরবাইক আরোহী হোন, বা সাধারণ পথচারী-- কয়েকটি বিষয় সকলের জন্য থাম্ব রুল হওয়া উচিত। যেমন--
১) সতর্ক থাকুন। রাস্তায় বেরোলে চোখ রাখুন শুধু রাস্তার দিকেই।
২) রাস্তাঘাটে যতটা সম্ভব কম ব্যবহার করুন মোবাইল ফোন।
৩) রাস্তা পেরোনোর সময়ে, বিশেষ করে কোনও মোড়ের মাথায়, সব দিক ভাল করে তাকিয়ে দেখুন।
৪) গাড়ি চালানোর ক্ষেত্রে, পিছনে কী আছে না দেখে, কখনও লেন বদল করবেন না।
৫) নির্দিষ্ট রাস্তায় সর্বোচ্চ গতি যত হওয়া উচিত, ততই মেনে চলুন। তার বেশি নয়।
৬) ট্র্যাফিক সিগন্যাল মেনে চলুন সব সময়।
৭) মোটরবাইক চালানোর সময়ে হেলমেট পরতে ভুলবেন না।
৮) গাড়ি চালানোর সময়ে সিটবেল্ট যেন বাঁধা থাকেই।
৯) ছোট বাচ্চাদের গাড়ির সামনের সিটে বসতে দেবেন না।
দেখে নিন, এ সচেতনতা বিষয়ে হাসপাতালের নিউরোসার্জেন সত্যজিৎ দাস কী বলছেন।
https://www.youtube.com/watch?v=-_hluSQh_v0&feature=youtu.be
নির্দিষ্ট কিছু সময়ে গাড়ি চালানোই উচিত নয়। যেমন--
১) যদি আপনার ঘুম-ঘুম পায়।
২) যদি আপনি কোনও বিশেষ ওষুধ খান যেগুলিতে ঘুম পেতে পারে, যেমন কাফসিরাপ, স্লিপিং পিল, কিছু বিশেষ পেন কিলার ইত্যাদি।
৩) আপনার যদি কোনও কারণে মনমেজাজ খুবই খারাপ থাকে।
মিশন হাসপাতালের একটাই বার্তা: 'নিজেকে বাঁচাও, অন্যকেও বাঁচাও।' কারণ জীবন খুবই মূল্যবান একটি উপহার। তাই মুহূর্তের অসতর্কতায় সেই জীবনে বিপদ ডেকে আনা যায় না।
দুর্গাপুর মিশন হাসপাতালের চেয়ারম্যান ও সিনিয়র কার্ডিয়াক সার্জেন সত্যজিৎ বসুও ঠিক এই কথাই বলছেন। তিনি জানান, দুর্ঘটনা বলেকয়ে আসে না। সেটা কখন কোথায় কার সঙ্গে হবে, তারও কোনও আগাম পূর্বাভাস থাকে না। সেই জন্যই শব্দটা 'দুর্ঘটনা'। কিন্তু সেই সঙ্গে এটাও ঠিক, যে যত দুর্ঘটনা ঘটে, তার অনেকগুলোর পেছনেই থাকে মানুষের ভুল। সেগুলো নিয়ে আগে থেকে সতর্ক থাকলে, অনেক দুর্ঘটনাই এড়ানো যেতে পারে। আর তা এড়ানো গেলে, মৃত্যুর সংখ্যা অনেক কমে যাবে দেশ জুড়ে।