Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

মালদহ জাতীয় সড়কে বাইক-লরির মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলেই মৃত দুই ছাত্র

মালদহ জাতীয় সড়কে বাইক-লরির মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলেই মৃত দুই ছাত্র

শেষ আপডেট: 2 October 2023 12:57

দ্য ওয়াল ব্যুরো: রাতের জাতীয় সড়কে ফের দুর্ঘটনা। রবিবার ঘটনাটি ঘটে পুরনো মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের কাছে ১২ নং জাতীয় সড়কে। লরি ও মোটরসাইকেলের সংঘর্ষে মৃত্যু হয় দুই যুবকের। দু্র্ঘটনাটির পর স্বাভাবিকভাবেই জাতীয় সড়কে ব্যাপক যানজট তৈরি হয়। দীর্ঘক্ষণ বন্ধ থাকে যান চলাচল। চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। 

পুলিশ সূত্রের খবর, মৃত ওই দুই যুবকের নাম দেব কুমার মণ্ডল (২৩), এবং রুপাই গোস্বামী (২৬)। এঁদের দুজনেরই বাড়ি মালদার ইংরেজ বাজারের লক্ষ্মীপুর কলোনিতে। দুজনেই ছাত্র বলে জানা গিয়েছে। কয়েকজন বন্ধুর সঙ্গে ওই দুই ছাত্র গাজোলে একটি নিমন্ত্রণ বাড়িতে গিয়েছিলেন। খাওয়া সেরে সেখান থেকে বেশি রাতে বাড়িতে ফিরছিলেন। ফেরার পথেই তাঁরা দুর্ঘটনার কবলে পড়েন বলে জানিয়েছে পুলিশ।   

দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দেব কুমার এবং রুপাই দু'জনেই একই মোটরবাইকে করে বাড়ি  ফিরছিলেন। বাকি বন্ধুরা নিমন্ত্রণ বাড়ি থেকে আগেই চলে গেছিল। বাইকের প্রচণ্ড গতি থাকায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরিতে সটান ধাক্কা মারে। লরির চালক কিছু বুঝে ওঠার আগেই প্রবল আঘাতে ছিটকে পড়েন দুই যুবক। এরপর তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ারও সুযোগ পাওয়া যায়নি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। 

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়।  দ্রুত ঘটনাস্থলে আসে মালদা থানার পুলিশ। এরপর পুলিশের তৎপরতায় মৃতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীদের মত,  ওই যুবকেরা মদ্যপ অবস্থায় ছিলেন। তাই নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে আসে লরিকে ধাক্কা মারে। ফলে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় দুজনের। ইতিমধ্যে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটির পর দীর্ঘক্ষণ ওই এলাকা দিয়ে গাড়ি চলাচল বন্ধ ছিল। সোমবার সকাল থেকে পরিস্থিতি খানিকটা স্বভাবিক হয়।


```