Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বেপরোয়া অ্যাম্বুল্যান্স পিষে দিল বাইক ও সাইকেল আরোহীকে, বর্ধমান মেডিক্যালের পথে মৃত্যু রোগীরও

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের (road accident for ambulance)। রামপুরহাট থেকে আশঙ্কাজনক অবস্থায় এক রোগীকে পাঠানো হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। ওই রোগীকে নিয়ে যাওয়ার পথেই বাঁধে বিপত্তি। দুর্ঘটনা

বেপরোয়া অ্যাম্বুল্যান্স পিষে দিল বাইক ও সাইকেল আরোহীকে, বর্ধমান মেডিক্যালের পথে মৃত্যু রোগীরও

শেষ আপডেট: 14 July 2023 10:36

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের (road accident for ambulance)। রামপুরহাট থেকে আশঙ্কাজনক অবস্থায় এক রোগীকে পাঠানো হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। ওই রোগীকে নিয়ে যাওয়ার পথেই বাঁধে বিপত্তি। দুর্ঘটনায় আহত হয়েছে পাঁচজন।

শুক্রবার মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে ভাতারের নতুনগ্রাম এলাকায় (road accident for ambulance)। স্থানীয় বাসিন্দারা জানান, বর্ধমান-বোলপুর ২বি জাতীয় সড়ক দিয়ে বেপরোয়া গতিতে যাচ্ছিল অ্যাম্বুল্যান্সটি। এই সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে এক পথচারী ও পরে একটি মোটরবাইক ও একটি সাইকেলকে ধাক্কা মেরে রাস্তার পাশে উল্টে যায় অ্যাম্বুল্যান্সটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাইকেল ও বাইক আরোহীর। তাঁদের নাম তাপস ঘোষ (২৬) ও আব্দুল রহিম(৩০)। মারা গেছেন আম্বুল্যান্সে থাকা রোগী অনন্ত লেটও(৭০)।

স্থানীয় মানুষজন ও ভাতার থানার পুলিশ আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। পুলিশ জানিয়েছে, তাপস ঘোষের (২৬) বাড়ি পূর্ব বর্ধমানের ভাতারের নতুনগ্রামে। মোটরবাইকে ছিলেন দুজন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। অন্যজন আহত। তাঁদের দুজনেরই বাড়ি বর্ধমানের আলমপুর এলাকায়।

ঘটনায় বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় বর্ধমান-বোলপুর ২বি জাতীয় সড়কে। স্থানীয় মানুষজন জাতীয় সড়কের নতুনগ্রামে স্পিড ব্রেকারের দাবিতে বিক্ষোভ দেখান। পরে পুলিশের আশ্বাসে শান্ত হয় জনতা।

লেকটাউন খুনের ১২ ঘণ্টার মধ্যেই গ্রেফতার শ্যুটাররা, দমকলকর্মীকে কেন মারা হল?


```