Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রেমিকার অধিকার একমাত্র তারই, প্রমাণ করার লড়াইয়ে জীবনই দিয়ে দিল খাড়া সিং

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: প্রেমের জন্য দুই বন্ধুর মধ্যে লড়াই করেছে, প্রাণ গেছে একজনের, একজন জেলে! ছবির চিত্রনাট্যে এমন গল্প প্রায়ই দেখা যায়। মানুষের মধ্যে এমন লড়াই আদিযুগ থেকেই রয়েছে। এখনও এই 'ভালবাসা' নিয়ে লড়াই প্রায়ই নজরে আসে

প্রেমিকার অধিকার একমাত্র তারই, প্রমাণ করার লড়াইয়ে জীবনই দিয়ে দিল খাড়া সিং

শেষ আপডেট: 21 August 2023 19:03

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: প্রেমের জন্য দুই বন্ধুর মধ্যে লড়াই করেছে, প্রাণ গেছে একজনের, একজন জেলে! ছবির চিত্রনাট্যে এমন গল্প প্রায়ই দেখা যায়। মানুষের মধ্যে এমন লড়াই আদিযুগ থেকেই রয়েছে। এখনও এই 'ভালবাসা' নিয়ে লড়াই প্রায়ই নজরে আসে। জলপাইগুড়ির গরুমারা জাতীয় উদ্যানে (Gorumara National Park) দেখা গেল দুই পুরুষ গন্ডারের লড়াই (Rhino Fight)। আর সেই লড়াইয়ের কেন্দ্রে শুধুই একটি মহিলা গন্ডার।

খাড়া সিং, গরুমারা জাতীয় উদ্যানে খুবই পরিচিত ছিল। বছর ৩৫-এর এই পূর্ণ বয়স্ক গন্ডার প্রেমে পড়ে ওই জঙ্গলেই এক মহিলা গন্ডারের। কিন্তু বাধ সাধে অন্য এক পুরুষ গন্ডার। তারও যে ওই মহিলা গন্ডারটি পছন্দ তা জানত না খাড়া সিং।

বন দফতর সূত্রে খবর, খাড়া সিংয়ের এলাকায় ঢুকে এক মহিলা গন্ডারকে নিয়ে বেশ কয়েকদিন ধরে ঝামেলা চলছিল অন্য এক পুরুষ গন্ডারের। সেই লড়াই মারাত্মক হয়ে ওঠে সোমবার। দুই গন্ডার নিজেদের মধ্যে লড়াই শুরু করে। শেষে প্রাণ যায় খাড়া সিংয়ের।

গরুমারা, জলদাপাড়ার জঙ্গলে সঙ্গিনী দখলের লড়াই (Rhino Fight) নতুন কোনও ঘটনা নয়। এলাকার দখল কিংবা সঙ্গিনী দখলের লড়াইয়ে এর আগেও একাধিক গন্ডারের মৃত্যু হয়েছে। কিন্তু কেন এই লড়াই? বন দফতর সূত্রে খবর, জঙ্গলে পুরুষ গন্ডারের তুলনায় মহিলা গন্ডার সংখ্যায় কম থাকায় প্রায়ই এমন লড়াই হয়।

সোমবার জঙ্গল টহলের সময় মৃত গন্ডারের দেহ নজরে পড়ে বন কর্মীদের। খবর পেয়ে বনাধিকারিকরা ঘটনাস্থলে যান। তারপর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সেই রিপোর্ট হাতে পেয়ে বকর্মীরা জানতে পারেন, নিজেদের মধ্যে সংঘর্ষে গন্ডারটির মৃত্যু হয়েছে। দ্বিতীয় গন্ডারটি এখন কী অবস্থায় রয়েছে জানতে জঙ্গলের আনাচেকানাচে অনুসন্ধান চালাচ্ছেন বন কর্মীরা।

আরও পড়ুন: মদ্যপান নিয়ে অশান্তি, স্বামীর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ! শ্রীঘরে স্ত্রী


```