Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাঙালি ব্রাহ্মণ মহিলা রিয়া, সুশান্তের মৃত্যু তদন্ত যেন একজন বিহারিকে সুবিচার দেওয়ায় পর্যবসিত না হয়: অধীর

দ্য ওয়াল ব্যুরো: রিয়া চক্রবর্তীকে গ্রেফতারের ঘটনা নিয়ে দেশের একাংশ মানুষের মনে এ বার পাল্টা ক্ষোভ তৈরি হয়েছে। তার প্রতিফলন এখন দেখা যাচ্ছে রাজনৈতিক স্তরেও। বুধবার লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী তো পষ্টাপষ্টিই বলে দিলেন, বাঙালি ব্রাহ্মণ মে

বাঙালি ব্রাহ্মণ মহিলা রিয়া, সুশান্তের মৃত্যু তদন্ত যেন একজন বিহারিকে সুবিচার দেওয়ায় পর্যবসিত না হয়: অধীর

শেষ আপডেট: 8 September 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: রিয়া চক্রবর্তীকে গ্রেফতারের ঘটনা নিয়ে দেশের একাংশ মানুষের মনে এ বার পাল্টা ক্ষোভ তৈরি হয়েছে। তার প্রতিফলন এখন দেখা যাচ্ছে রাজনৈতিক স্তরেও। বুধবার লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী তো পষ্টাপষ্টিই বলে দিলেন, বাঙালি ব্রাহ্মণ মেয়ে হলেন রিয়া চক্রবর্তী। প্রাক্তন এক সেনা কর্তার মেয়ে তিনি। যে সেনা কর্তা দেশকে সেবা করেছেন। সুশান্ত সিং রাজপুতকে সুবিচার দেওয়া যেন একজন বিহারিকে বিচার দেওয়ায় পর্যবসিত না হয়। গতকাল মঙ্গলবার সুশান্তের বান্ধবী তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করেছে নারকোটিক্স ব্যুরো। অভিযোগ, রিয়া সুশান্ত মাদক সরবরাহ করত। আজ বুধবার তাঁকে জেল হাজতে পাঠানো হয়েছে। কিন্তু এ ঘটনা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে কেন্দ্রে শাসক দল, সরকার ও তদন্ত এজেন্সির বিরুদ্ধে। বিহারে ভোট সামনে। তার আগে বিহারের এক রাজপুত ছেলের মৃত্যু নিয়ে তদন্তের মোড় ঘুরিয়ে আখেরে কি রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা হচ্ছে? জানিয়ে রাখা ভাল, বিহারে শাসক জোট এরই মধ্যে সুশান্তের ছবি দিয়ে পোস্টার লাগানো শুরু করেছে—‘না ভুলেঙ্গে না ভুলনে দেঙ্গে..।’ বুধবার এ প্রসঙ্গেই অধীরবাবু বলেন, সুশান্ত সিং রাজপুত সর্বভারতীয় অভিনেতা ছিলেন। গোটা দেশের মানুষের ভালবাসা পেয়েছেন তিনি। দেশের বিপুল সংখ্যক মানুষ তাঁর অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন। কিন্তু বিজেপি তাঁকে বিহারের অভিনেতা করে ছেড়েছে। এটা বড়ই দুর্ভাগ্যের। তাঁর কথায়, রিয়া চক্রবর্তীকে সুশান্ত সিংয়ের মৃত্যুতে প্ররোচনা দেওয়ার জন্য কিন্তু গ্রেফতার করা হয়নি। কিংবা কোনও আর্থিক অপরাধে গ্রেফতার করা হয়নি। তাঁকে গ্রেফতার করা হয়েছে এনডিপিএস আইনের ধারায়। যা কিনা হাস্যকর। রাজনৈতিক প্রভুদের খুশি করতে গিয়ে তদন্ত এজেন্সিগুলি অমৃতের বদলে এখন ড্রাগ খুঁজে পেয়েছে। এখনও তাঁরা অন্ধকারে হাতড়ে চলেছে খুনি কে? লোকসভায় কংগ্রেস নেতা দ্য ওয়ালকে বলেন, কেন্দ্রে শাসক দল দৃষ্টি ঘোরাতে মাস্টার। অর্থনৈতিক সংকটে দেশ ধুঁকছে। কোটি কোটি মানুষের কোনও কাজ নেই। জীবন অনিশ্চিত হয়ে পড়ছে। অর্থনৈতিক বৃদ্ধির দর মাইনাসে চলে গিয়েছে। কোভিড রুখতে ও মানুষকে ন্যূনতম সামাজিক সুরক্ষা দিতে কেন্দ্রের সরকার যে ব্যর্থ হয়েছে তা প্রকট হয়ে পড়ছে। তাই আফিমের ব্যবস্থা করা হয়েছে। একটা মৃত্যু তদন্তকে নিয়ে এমন কাণ্ড কারখানা ঘটানো হচ্ছে, যাতে মানুষের দৃষ্টি সেদিকেই থাকে। কিন্তু এই খেলা মানুষ ধরে ফেলেছে। ক্ষুধার কাছে এই হেঁয়ালি গদ্যময়।

```