Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মানসিক অবসাদই কি শুভ্রজ্যোতিকে ঠেলে দিয়েছে মৃত্যুর কিনারায়, আরজি কর কাণ্ডে নয়া মোড়

দ্য ওয়াল ব্যুরো: নিমতার বাড়ি থেকে উদ্ধার হয় আরজি কর মেডিক্যাল কলেজের (RG Kar Hospital) ডাক্তারি পড়ুয়া শুভ্রজ্যোতি দাসকে। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু বাঁচানো যায়নি। কীভাবে মৃত্যু হল বছর ২৩-এর এই যুবকের, তা নিয়ে নানা প্রশ

মানসিক অবসাদই কি শুভ্রজ্যোতিকে ঠেলে দিয়েছে মৃত্যুর কিনারায়, আরজি কর কাণ্ডে নয়া মোড়

শেষ আপডেট: 12 August 2023 10:28

দ্য ওয়াল ব্যুরো: নিমতার বাড়ি থেকে উদ্ধার হয় আরজি কর মেডিক্যাল কলেজের (RG Kar Hospital) ডাক্তারি পড়ুয়া শুভ্রজ্যোতি দাসকে। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু বাঁচানো যায়নি। কীভাবে মৃত্যু হল বছর ২৩-এর এই যুবকের, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা গেছে, শুভ্রজ্যোতির পেটে ওষুধের অতিরিক্ত ডোজ মিলেছে!

পরিবার সূত্রে খবর, মানসিক অবসাদে ভুগছিলেন শুভ্রজিৎ। কিন্তু কেন তা এখনও স্পষ্ট নয়। ব্যক্তিগত নাকি কর্মক্ষেত্রে কোনও অশান্তি শুভ্রজ্যোতিকে মৃত্যুর (RG Kar Intern Dead) খাদের কিনারায় নিয়ে গেল, তা তদন্ত করে দেখছে পুলিশ। জানা গেছে, শুভ্রজ্যোতির জীবন খুব একটা সহজ ছিল না।

ছোটবেলা থেকেই মানসিক চাপে ভুগতেন শুভ্রজ্যোতি। বাবা-মাকে তেমন কাছ থেকে পাননি তিনি। কাকার বাড়িতেই মানুষ। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভাল ছিলেন। সেই মেধার জোরেই ডাক্তারি পড়ার সুযোগ হাসিল করেন শুভ্রজ্যোতি। পড়া শেষ করে আরজি কর মেডিক্যাল কলেজে (RG Kar Hospital) ইন্টার্নশিপে যোগ দেন।

তারপর থেকেই নিমতার একটা বাড়িতে ভাড়া থাকতেন। কাকা-কাকিমারা আসা যাওয়া করতেন, খোঁজ খবর নিতেন। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার শেষবার শুভ্রজ্যোতির সঙ্গে দেখা হয়েছিল তাঁর কাকার। তখন দেখেও তিনি বুঝতে পারেননি শুভ্রজ্যোতির মনের অবস্থা উতাল পাতাল।

আরও পড়ুন: মাঝরাতে হস্টেলে 'কাউন্সেলিং'! সৌরভদের চোখের সামনেই নীচে পড়ে গেলেন স্বপ্নদীপ

বুধবার সারাদিন শুভ্রজ্যোতির সঙ্গে কোনও কথা হয়নি বাড়ির লোকের। এমন ঘটনা অস্বাভাবিক নয়। কাকারা ভেবেছিলেন, হয়তো কাজের চাপে ডুবে রয়েছে শুভ্রজ্যোতি। শুধু তাই নয়, পড়াশোনা, বই ছিল তাঁর সবচেয়ে প্রিয়। তাই সচার আচার কেউ শুভ্রজ্যোতিকে বিরক্ত করত না।

বুধবার সারাদিন শুভ্রজ্যোতির খোঁজ না পাওয়ায়, বৃহস্পতিবার সকালে নিমতার ভাড়া বাড়িতে ছুটে যান তাঁর কাকা। দরজায় কয়েকবার ধাক্কা দিয়েও কোনও সাড়া পাননি। দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন অচৈতন্য অবস্থায় পড়ে আছেন শুভ্রজ্যোতি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়েও যাওয়া হয়। বৃহস্পতিবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় শুভ্রজ্যোতির। শেষ হয়ে যায় সব স্বপ্ন।

https://youtu.be/m2TOA2R1xUY

```