Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

BREAKING: অধ্যাপকদের অবসর নেওয়ার বয়স বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো : বছরের শুরুতেই কলেজ শিক্ষকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গিয়ে তিনি বলেন, রাজ্যে অধ্যাপকদের অবসরের বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৫ করা হবে। উপাচার্য ও সহ উপাচার

BREAKING: অধ্যাপকদের অবসর নেওয়ার বয়স বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

শেষ আপডেট: 7 January 2019 09:35

দ্য ওয়াল ব্যুরো : বছরের শুরুতেই কলেজ শিক্ষকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গিয়ে তিনি বলেন, রাজ্যে অধ্যাপকদের অবসরের বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৫ করা হবে। উপাচার্য ও সহ উপাচার্যদের অবসরের বয়স হবে ৭০। অন্য একটি প্রসঙ্গে তিনি বলেন, প্রেসিডেন্সির সমাবর্তন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হবে না, তা ভাবতেই পারি না। আমি শুনেছি প্রেসিডেন্সির সমাবর্তনের জন্য রাজভবন নেওয়া হয়েছে। রাজ্যপাল সম্পর্কে মমতা বলেন, তিনি সমাবর্তনে গেলে আপত্তি কেন? আমি সংকীর্ণতায় বিশ্বাস করি না। সৌজন্যের রাজনীতিতে বিশ্বাস করি। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টির শিক্ষক সমিতির সভাপতি সুস্নাত দাস বলেন, এতে কলেজ শিক্ষকদের উপকার অবশ্যই হবে। কিন্তু সেই সঙ্গে একথাও মাথায় রাখতে হবে যে, বেশি বয়স হলে খাটার ক্ষমতা কমে যায়। অবসরের বয়স বাড়লে তরুণদের জায়গাও সংকীর্ণ হবে। অবসর নিলে পিএফ, গ্র্যাচুইটি, ছুটির দাম পাওয়া যায়। গড়ে একজন ৫০ লক্ষ টাকা করে পান। কিন্তু তা পাওয়ায় অনেক সমস্যা। সেই সমস্যা দূর না করে অবসরের বয়স বাড়ানো কেন? একইসঙ্গে তিনি বলেন, শিক্ষকদের অভিজ্ঞতার দাম অবশ্যই আছে। কিন্তু আগে যখন উনিই অবসরের বয়স ষাটে নামিয়েছিলেন, তখন কি অভিজ্ঞতার দাম কম ছিল? একটি ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, যাদবপুরের আইআর বিভাগের এক অভিজ্ঞ ও ভালো শিক্ষককে ৬০ ছুঁতেই অবসর নিতে হয়েছিল। কারও আপত্তি টেকেনি দিদির সামনে। এখন এত ফাঁকা পোস্ট। নতুনদের নিয়োগ বেশি জরুরি। পুরানোদের বাড়ানো নয়। এর আগে একাধিক রাজ্য অবসরের বয়স বাড়িয়েছে। গতবছর উত্তরপ্রদেশে গ্রুপ সি আর গ্রুপ ডি সরকারি কর্মচারীদের চাকরির মেয়াদ বাড়িয়ে দিয়েছেন যোগী আদিত্যনাথ। তিনি ঘোষণা করেছেন, তাঁরা ৬০ এর পরিবর্তে অবসর নেবেন ৬২ বছরে। তবে যে কর্মীরা অসুস্থ বা অক্ষম হয়ে পড়বেন তাঁদের ৬০ বছরেই রিটায়ার করিয়ে দেওয়া হবে। মধ্যপ্রদেশেও সরকারি কর্মীদের অবসরের বয়স ৬০ থেকে বাড়িয়ে করা হয়েছে ৬২। তখন ওই রাজ্যে ক্ষমতায় ছিল বিজেপি। সরকার বলেছিল, প্রবীণ সরকারি কর্মচারীরা যাতে সম্মানের সঙ্গে বাঁচতে পারেন, সেজন্যই তাঁদের অবসরের বয়স বাড়ানো হয়েছে। তামিলনাড়ু, অরুণাচল প্রদেশ, গোয়া, কাশ্মীর, মহারাষ্ট্র, মণিপুর, মিজোরামের মতো রাজ্যে সরকারি কর্মীদের অবসরের বয়স ৫৮। কেরল ও ঝাড়খণ্ডে আরও কম। ওই দুই রাজ্যে সরকারি কর্মীরা ৫৬ বছরে অবসর নেন। কেন্দ্রীয় পার্সোনেল মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং অবশ্য জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারি কর্মীদের অবসরের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬২ করার কোনও সম্ভাবনা নেই। এখন কেন্দ্রীয় সরকারে ৪৮ লক্ষ ৪১ হাজার মানুষ কাজ করেন। , তিনি সমাবর্তনে গেলে আপত্তি কেন? আমি সংকীর্ণতায় বিশ্বাস করি না। সৌজন্যের রাজনীতিতে বিশ্বাস করি।

```