Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

বাংলায় ব়্যাপিড টেস্ট হলেও সঙ্গে সঙ্গে ফলাফল ঘোষণা নয়: নবান্ন

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যজুড়ে ২৮টি জেলার ১৪টি কেন্দ্রে এবার ব্যাপক হারে ব়্যাপিড টেস্ট শুরু হলেও, তার ফল কিন্তু সঙ্গে সঙ্গে ঘোষণা করা হবে না। স্বাস্থ্য দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে একথাই উল্লেখ করা হয়েছে বিশেষ ভাবে। বিজ্ঞপ্তিতে লেখা আছে, যাতে

বাংলায় ব়্যাপিড টেস্ট হলেও সঙ্গে সঙ্গে ফলাফল ঘোষণা নয়: নবান্ন

শেষ আপডেট: 19 April 2020 13:44

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যজুড়ে ২৮টি জেলার ১৪টি কেন্দ্রে এবার ব্যাপক হারে ব়্যাপিড টেস্ট শুরু হলেও, তার ফল কিন্তু সঙ্গে সঙ্গে ঘোষণা করা হবে না। স্বাস্থ্য দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে একথাই উল্লেখ করা হয়েছে বিশেষ ভাবে। বিজ্ঞপ্তিতে লেখা আছে, যাতে করোনা নিয়ে বা সংক্রমণ নিয়ে কারও মধ্যে অযথা আতঙ্ক বা অবিশ্বাস না ছড়িয়ে পড়ে, সে জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি নির্দিষ্ট ইমেল আইডি দিয়ে সমস্ত হাসপাতাল ও পরীক্ষাকেন্দ্রগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, পরীক্ষার ফল পাওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব যেন ওই ঠিকানায় জানানো হয় টেস্টের ফলাফল। অনেকে মনে করছেন, করোনায় কত জন আক্রান্ত, সেই হিসেব একমাত্র রাজ্য সরকারের হাতে রাখার জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। যদি প্রতিটা হাসপাতাল বা পরীক্ষাকেন্দ্র থেকে আলাদা আলাদা করে করোনা আক্রান্তের খোঁজ মিলতে শুরু করে, তবে তাকে কেন্দ্র করে গুজব ও আতঙ্ক ছড়ানোর সম্ভাবনা অনেক বেশি থাকবে। কিন্তু স্বাস্থ্য দফতর সূত্রের খবর, এটুকু বললে বিষয়টা ভুল ব্যাখ্যা করা হবে। কারণ এই ব়্যাপিড টেস্ট কিন্তু কখনওই করোনা সংক্রমণের চূড়ান্ত টেস্ট নয়। এই অ্যান্টিবডি টেস্টের প্রধান উদ্দেশ্যই হল সংক্রমণের গতিপ্রকৃতির উপরে নজর রাখা এবং মহামারী কীভাবে ও কতটা ছড়িয়েছে, সে ব্যাপারটি অনুসন্ধান করে দেখা। কিন্তু এটাকে কখনওই 'গোল্ড স্ট্যান্ডার্ড ফ্রন্টলাইন টেস্ট' বা 'রিয়েল টাইম পিসিআর মলিকিউলার টেস্ট'-এর বিকল্প হিসেবে ভাবা যাবে না। শরীরে করোনাভাইরাসের উপস্থিতি আছে কি নেই সে ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য পিসিআর টেস্ট-ই করতে হবে। ফলে এমন সম্ভাবনা থেকে যেতে পারে, যে এই অ্যান্টিবডি টেস্ট করে পজ়িটিভ ফল এলেই অনেকে ভেবে নিতে পারেন তাঁর করোনা হয়েছে। যা সব সময় সত্যি না-ও হতে পারে। এতে বিড়ম্বনা আরও বাড়বে বই কমবে না। সেই কারণেই ব়্যাপিড টেস্টের ফলাফল সঙ্গে সঙ্গে ঘোষণা করা হবে না। স্বাস্থ্য দফতরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ১৭ তারিখে আইসিএমআর-এর জারি করা নির্দেশ অনুযায়ীই এই টেস্ট করা হবে। তবে কোন কনও এলাকায় কাকে কাকে টেস্ট করা হবে, তা নির্ভর করবে স্বাস্থ্য দফতরের নির্দেশিকার উপরেই। এ বিষয়ে গতকালই বিজ্ঞপ্তি জারি করেছে দফতর। যে ১৪টি সেন্টারে এই ব়্যাপিড টেস্ট হবে, সেগুলি হল: কোচবিহার মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, রায়গঞ্জ মেডিক্যাল কলেজ, মালদা মেডিক্যাল কলেজ, রামপুরহাট মেডিক্যাল কলেজ, বর্ধমান মেডিক্যাল কলেজ, দেবেন মাহাতো পুরুলিয়া মেডিক্যাল কলেজ, বাঁকুড়া মেডিক্যাল কলেজ, মেদিনীপুর মেডিক্যাল কলেজ, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও এসএসকেএম হাসপাতাল।

```