
শেষ আপডেট: 4 May 2023 11:13
দ্য ওয়াল ব্যুরো, মালদহ: ইংরেজবাজার ব্লকের বিনোদপুর অঞ্চলের (Malda)সাতটারি গ্রামে জন জোয়ার কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে অভিষেকের গাড়ি আটকে দিলেন গ্রামবাসীরা (Residents block Abhishek's convoy)। বিনোদপুর অঞ্চলের প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ করেন তাঁরা (alleging corruption against the chief)। ব্লক তৃণমূল সভাপতি প্রতিভা সিংহকেও সরানোর দাবি জানাতে থাকেন গ্রামবাসীরা।
বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার বিনোদপুর অঞ্চলের সাতটারি এলাকায়। এই এলাকা দিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় মোথাবাড়ির দিকে যাচ্ছিল। তখনই তাঁর কনভয় ঘিরে ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মানুষ। তাঁদের অভিযোগ, স্থানীয় ব্লক তৃণমূল সভাপতি এবং পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান কোটি কোটি টাকা তছরুপ করছে। গ্রামে কোনও উন্নয়নের কাজ হচ্ছে না। বিক্ষোভ সামাল দিতে গাড়ি থেকে নেমে পড়েন অভিষেক। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তাঁকে সামনে পেয়ে ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব হন গ্রামের মানুষ।
ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকা জুড়ে। শেষমেষ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। অভিষেক গাড়িতে উঠে যাওয়ার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন মালদহে। মালদহ শহরের দুর্গা কিঙ্কর সদন প্রাঙ্গনে প্রশাসনিক সভার আয়োজন করা হয়েছিল। মালদহ ও মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক আধিকারিকরা এই সভায় উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী ছাড়াও এই প্রশাসনিক সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম।
স্ত্রী মারা যেতেই জলের ট্যাঙ্কে উঠে পড়ল যুবক, দেড় ঘণ্টা পর অক্ষত অবস্থায় উদ্ধার