Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

ডিজেল বাস বিদায় করে বিদ্যুৎচালিত গাড়ি আনুন, দিল্লির দূষণ দেখে বললেন মার্কেল

দ্য ওয়াল ব্যুরো : তিনদিনের ভারত সফরে এসেছেন জার্মানির চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল। দিল্লির বায়ুদূষণ দেখে তিনি বললেন, এখানে ডিজেল বাসের বদলে ইলেকট্রিক বাস চালু করা উচিত। বর্তমানে প্রবল দূষণের কবলে পড়েছে দিল্লি ও তার আশপাশের অঞ্চল। ভারতের শহরগ

ডিজেল বাস বিদায় করে বিদ্যুৎচালিত গাড়ি আনুন, দিল্লির দূষণ দেখে বললেন মার্কেল

শেষ আপডেট: 2 November 2019 12:41

দ্য ওয়াল ব্যুরো : তিনদিনের ভারত সফরে এসেছেন জার্মানির চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল। দিল্লির বায়ুদূষণ দেখে তিনি বললেন, এখানে ডিজেল বাসের বদলে ইলেকট্রিক বাস চালু করা উচিত। বর্তমানে প্রবল দূষণের কবলে পড়েছে দিল্লি ও তার আশপাশের অঞ্চল। ভারতের শহরগুলির পরিবেশ ভালো করার জন্য জার্মানি আগামী পাঁচ বছরে ১০০ কোটি ইউরো বিনিয়োগ করতে রাজি বলে মার্কেল জানিয়েছেন। দীপাবলির পর থেকে ক্রমেই বাড়ছে দিল্লির দূষণের মাত্রা। এখন দিল্লির দূষণের মাত্রা ‘সিভিয়ার প্লাস’ বা ’ইমার্জেন্সি’ শ্রেণিতে পড়ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ রাজধানী শহরে জনস্বাস্থ্যের নিরিখে জারি হয়েছে জরুরি অবস্থা। মঙ্গলবার পর্যন্ত দিল্লির সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেজরিওয়াল সরকার। সমীক্ষা বলছে, গত তিন বছরের তুলনায় এবছর দিল্লিতে দূষণের মাত্রা কম। তবে তাতেও যে পরিমাণ বায়ুদূষণ হয়েছে সেটা স্বাভাবিক জনজীবনের জন্য অত্যন্ত ক্ষতিকর। গত কয়েক বছর ধরেই দীপাবলির দূষণ নিয়ে সতর্কবার্তা দিচ্ছে বিভিন্ন রাজ্য। তবে লাভ হয়নি বিশেষ। এত সতর্কতার পরেও শব্দবাজির বিকট আওয়াজে কান পাতা দায়। সঙ্গে উপরি পাওনা দমবন্ধ করে দেওয়া ধোঁয়া। কেন্দ্রীয় সরকারের ভূমন্ত্রকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ডাহা ফেল করেছে দিল্লি। এই ইনডেক্স অনুযায়ী, ০ থেকে ৫ মাত্রার অর্থ ভালো, ৫১-১০০ সন্তোষজনক, ১০১-২০০ মাঝারি, ২০১-৩০০ খারাপ, ৩০১-৪০০ খুব খারাপ এবং ৪০১-৫০০ অত্যন্ত খারাপ। চলতি বছর দিল্লির বায়ুদূষণ অত্যন্ত খারাপ বা ‘সিভিয়র’ ক্যাটেগরিতে থাকবে বলেই পূর্বাভাস দিয়েছিল এয়ার কোয়ালিটি মনিটরিং সার্ভিস। তথ্য বলছে, দীপাবলের পর থেকে দিল্লির মোট ৩৭ জায়গার মধ্যে ৩৬টি জায়গাতেই বায়ু দূষণ ‘সিভিয়ার প্লাস’ বা ‘ইমার্জেন্সি’ ক্যাটেগরিতে রয়েছে। বাজির দাপটে ধোঁয়াশায় ঢেকেছে দিল্লির রাজপথ। আর এই দূষণের সবচেয়ে ক্ষতিকর প্রভাব বাচ্চাদের মধ্যেই পড়ে। তাই আপাতত স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। দিল্লিতে এক অনুষ্ঠানে জার্মানি চ্যান্সেলর বলেন, “শহরে পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা ১০০ কোটি ইউরো খরচ করব বলে স্থির করেছি।” তামিলনাড়ুতে পরিবেশবান্ধব বাস চালুর জন্যও জার্মানি ২০ কোটি ইউরো খরচ করবে। মার্কেল জানিয়েছেন, পরিবেশ বাদে স্বাস্থ্য, কৃষি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ভারতের সঙ্গে সহযোগিতা করতে রাজি জার্মানি। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অবাধ বাণিজ্য নিয়ে একটি চুক্তি হওয়ার কথা হয়েছিল অনেকদিন আগে। মাঝে বেশ কিছুদিন তা নিয়ে কথাবার্তা এগোয়নি। শুক্রবার অবাধ বাণিজ্য চুক্তি নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে।

```