Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডানহাত কেটে নিয়েছিল স্বামী, বাঁ হাতে এঁকে তাক লাগাচ্ছেন সেই রেণু খাতুন

দ্য ওয়াল ব্যুরো: রেণু (Renu Khatun) ডানহাতে যা পারেননি, বাঁ হাতেই তা করে দেখাচ্ছেন। বাঁ হাতে নতুন করে লেখা সহজ কথা নয়। কিন্তু রেণু শুধু লেখালেখিতেই থেমে থাকেননি। রীতিমতো আঁকিবুকি করছেন। গণেশ পুজোর আগে গণেশের মূর্তি দেখে বাড়ি গিয়ে কালো জ

ডানহাত কেটে নিয়েছিল স্বামী, বাঁ হাতে এঁকে তাক লাগাচ্ছেন সেই রেণু খাতুন

শেষ আপডেট: 7 September 2022 16:52

দ্য ওয়াল ব্যুরো: রেণু (Renu Khatun) ডানহাতে যা পারেননি, বাঁ হাতেই তা করে দেখাচ্ছেন।

বাঁ হাতে নতুন করে লেখা সহজ কথা নয়। কিন্তু রেণু শুধু লেখালেখিতেই থেমে থাকেননি। রীতিমতো আঁকিবুকি করছেন। গণেশ পুজোর আগে গণেশের মূর্তি দেখে বাড়ি গিয়ে কালো জেল পেন দিয়ে এঁকেছেন গণেশের ছবি। পাশাপাশি শিক্ষক দিবসেও একটি প্রতীকী কলমের ছবি এঁকেছেন তিনি। যা দেখে অবাক হবেন অনেকেই।

বছর চব্বিশের রেণু খাতুনের ডান হাতের কব্জি গত ৪ জুন রাতে কেটে নেওয়ার অভিযোগ ওঠে স্বামী সফিকুল ও তার সঙ্গীদের বিরুদ্ধে। কাটোয়া মহকুমা হাসপাতাল, বর্ধমান মেডিক্যাল হয়ে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি হন রেণু (Renu Khatun)। অস্ত্রোপচারের ৭২ ঘণ্টার মধ্যে বাঁ হাতে লেখার অভ্যাস শুরু করেন। বাড়ি ফিরে ২১ জুন সিএমওএইচ দফতরে কাজে যোগ দেন।

রেণু খুব দ্রুত বাঁ হাতে লেখা শেখার চেষ্টা করছিলেন। কারণ এক হাতে নার্সিংয়ের সব কাজ সামলানো তাঁর পক্ষে সহজ হবেনা, বিবেচনা করে তাঁকে অন্য কাজের জন্য নিয়োগ করা হয়েছে। যেকারণে তাঁকে লেখা শিখত হত। কিন্তু রেণু শুধু লেখাই নয়, আঁকতেও পারছেন বাঁ হাতে।

নিজের আঁকা নিয়ে রেণু বলেছেন, ‘‌আমি যখন বাঁ হাতে আঁকি বা লিখি, মনে মনে ভাবি আমি আমার ডান হাত দিয়েই করছি। আমি কখনও ভাবি না যে, আমার ডান হাত নেই। আমি অতীতের দিকে ফিরে তাকাই না।’‌

মূর্তির বদলে পাহাড় পুজোতেই শারদীয়া, ঝাড়গ্রামে নামে লক্ষ মানুষের ঢল


```