
শেষ আপডেট: 14 July 2022 12:06
দ্য ওয়াল ব্যুরো: লক্ষ্মীবারে বর্ধমানের কুড়মুনে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কাজে যোগ দিলেন কেতুগ্রামের নির্যাতিতা রেণু খাতুন (Renu Khatun)। এর আগে গত ২১ জুন তিনি পূর্ব বর্ধমানের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে যোগ দিয়েছিলেন।
হাসপাতাল থেকে ফিরে রেণু (Renu Khatun) জেলা মুখ্য স্বাস্থ্য দফতরে গিয়ে স্টাফ নার্স গ্রেড ২ পদে যোগ দেন। সেদিন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব রায় জানিয়েছিলেন, স্বাস্থ্য ভবন থেকে কোনও নির্দেশ না আসা পর্যন্ত রেণু সেখানেই কাজ করবেন। অবশেষে বৃহস্পতিবার বর্ধমানে ১ নম্বর ব্লকের কুড়মুনে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে রেণু খাতুন কাজে যোগদান করেন।
ছেঁড়া ইলেকট্রিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু প্রৌঢ়ের,ক্ষোভে ফেটে পড়েছে তুফানগঞ্জ
উল্লেখ্য, স্ত্রী সরকারি চাকরিতে গেলে 'হাতছাড়া' হয়ে যাবে এই ভয়ে রেণুর (Renu Khatun) হাত কেটে দিয়েছিলেন তাঁর স্বামী সরিফুল শেখ। অভিযোগ, রেণু যাতে চাকরি করতে না পারে সেজন্য গত ৪ জুন রাতে তাঁর ডানহাতের কব্জি থেকে কেটে নেওয়া হয়।
ওই ঘটনার পরের দিন, অর্থাৎ ৫ জুন এই নিয়ে অভিযোগ দায়ের করেন রেণুর (Renu Khatun) বাবা আজিজুল হক। অভিযোগ পাওয়ার পর পুলিশ দু'দিনের মধ্যেই সরিফুলকে গ্রেফতার করে।