Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাঁ হাতে চাকরির নিয়োগপত্র নিলেন রেণু, স্বামী কেটেছিল ডান হাত

দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রতিশ্রুতি মতো চাকরির নিয়োগপত্র (Appointment Letter) হাতে পেলেন রেণু খাতুন (Renu Khatun)। শুক্রবার তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন পূর্ব বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব রা

বাঁ হাতে চাকরির নিয়োগপত্র নিলেন রেণু, স্বামী কেটেছিল ডান হাত

শেষ আপডেট: 11 June 2022 07:35

দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রতিশ্রুতি মতো চাকরির নিয়োগপত্র (Appointment Letter) হাতে পেলেন রেণু খাতুন (Renu Khatun)। শুক্রবার তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন পূর্ব বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব রায় ও পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস অরুণ প্রসাদ।

সরকারি নার্সের চাকরি পাওয়ার পর রেণুর হাত গাছ কাটার কাঁচি নিয়ে কেটে দিয়েছিল তাঁর স্বামী শরিফুল (Nurse Attack)। নৃশংস এই ঘটনার পর রেণুর ডান হাতের কব্জি থেকে বাকি অংশ আর নেই। সেখানে কৃত্রিম হাতের বন্দোবস্ত করে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথামতো কাজ হল। শুক্রবারই নিয়োগপত্র হাতে পেলেন রেণু খাতুন। হাসপাতালের বেডে বসেই বাঁ হাতে সেই চিঠি তুলে নিয়েছেন তিনি।

রেণুর স্বপ্ন ছিল নার্স হওয়ার। কিন্তু ডান হাত কেটে যাওয়ায় নার্সের কাজ আর তিনি করতে পারছেন না। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন রেণু যে কাজ পারবে তাঁকে সেই চাকরিই দেওয়া হবে। নার্স হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল রেণুর, নার্সিং ডিপার্টমেন্টে অন্য চাকরি পেয়েছেন তিনি।

আরও পড়ুন: স্ত্রীর হাত কাটতে কি আনা হয়েছিল ভাড়াটে খুনি! ধৃতকে জেরা করে তেমনই সন্দেহ পুলিশের

এদিকে হাত কেটে যাওয়ায় কোনওভাবেই 'পঙ্গু' হয়ে থাকতে রাজি নয় রেণু। হাসপাতালের বেডে বসেই তিনি ভবিষ্যতের প্রস্তুতি নিচ্ছেন, অভ্যেস করছেন বাঁ হাতে লেখার। চাকরি পেয়ে খুশি তিনি। ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আরও পড়ুন: কাটা হাত কি জোড়া লাগবে? চাকরিটা কি থাকবে? যন্ত্রণা ও অনিশ্চয়তায় কাতরাচ্ছেন কেতুগ্রামের রেণু


```