Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বেআইনি সম্পত্তি নেই মুলায়ম, অখিলেশের, ক্লিনচিট দিল সিবিআই

দ্য ওয়াল ব্যুরো : সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদব ও তাঁর ছেলে অখিলেশ সিং যাদবের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে ২০১৩ সালে। তাঁদের আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি আছে বলে জানা যায়নি। মঙ্গলবার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল সিবিআই। নির্বাচনে

বেআইনি সম্পত্তি নেই মুলায়ম, অখিলেশের, ক্লিনচিট দিল সিবিআই

শেষ আপডেট: 21 May 2019 07:19

দ্য ওয়াল ব্যুরো : সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদব ও তাঁর ছেলে অখিলেশ সিং যাদবের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে ২০১৩ সালে। তাঁদের আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি আছে বলে জানা যায়নি। মঙ্গলবার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল সিবিআই। নির্বাচনের ফল বেরোনর আগে মুলায়ম ও অখিলেশকে ক্লিনচিট দিয়ে সিবিআই জানিয়েছে, তাঁরা কোনও অপরাধজনক কাজে জড়িত বলে জানা যায়নি। মুলায়ম আগে জানিয়েছিলেন, ২০০৫ সালে তাঁদের বিরুদ্ধে আদালতে আবেদন করেছিলেন বিশ্বনাথ চতুর্বেদী নামে এক কংগ্রেস কর্মী। কিন্তু সিবিআই বা আয়কর দফতর তাঁদের বিরুদ্ধে কোনও প্রমাণ পায়নি। ভোটের আগে ওই কংগ্রেস কর্মী নতুন করে তাঁদের নামে নতুন করে আবেদন করেন। মুলায়মের দাবি, তাঁদের পরিবারের ভাবমূর্তি কলঙ্কিত করার জন্য বহু পুরানো আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলা নতুন করে তোলা হচ্ছে। ২০০৫ সালে চতুর্বেদী সুপ্রিম কোর্টে মুলায়মদের বিরুদ্ধে জনস্বার্থের মামলা করেন। তাঁর আবেদন ছিল, মুলায়ম, অখিলেশ, তাঁর স্ত্রী ডিম্পল ও মুলায়মের ছোট ছেলে প্রতীকের বিরুদ্ধে তদন্ত করুক সিবিআই। ক্ষমতায় থাকার সুবাদে তাঁরা বিপুল পরিমাণে অবৈধ সম্পত্তির মালিক হয়েছেন। ২০০৭ সালের ১ মার্চ শীর্ষ আদালত সিবিআইকে নির্দেশ দেয়, সমাজবাদী নেতার বিরুদ্ধে অভিযোগ সত্যি কিনা, তদন্ত করে দেখা হোক। মুলায়ম ও অখিলেশ এই আদেশের বিরুদ্ধে আবেদন করেন। কিন্তু ২০১২ সালে বিচারপতিরা সেই আর্জি নাকচ করে দেন। তাঁরা সিবিআইকে তদন্ত চালিয়ে যেতে বলেন। তবে ডিম্পলের আবেদন আদালতে গ্রাহ্য হয়। বিচারপতিরা সিবিআইকে বলেন, তাঁর বিরুদ্ধে তদন্ত বন্ধ করে দেওয়া হোক। কারণ তিনি কোনও সরকারি পদে নেই। একইসঙ্গে সুপ্রিম কোর্ট ২০০৭ সালের নির্দেশে কিছু পরিবর্তন করে। সিবিআইকে নির্দেশ দেওয়া হয়, তদন্ত কতদূর এগল, তার স্ট্যাটাস রিপোর্ট কোর্টে পেশ করতে হবে। সরকারের কাছে নয়। ২০১৯ সালের ২৫ মার্চ সুপ্রিম কোর্ট সিবিআইকে নির্দেশ দেয়, মুলায়মদের বিরুদ্ধে তদন্ত কতদূর এগিয়েছে তার স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে। বিচারপতিরা বলেন, ২০০৭ সালে সিবিআই জানিয়েছিল, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, মুলায়মদের বিরুদ্ধে মামলা করা যেতে পারে। তারপরে তদন্ত কতদূর এগিয়েছে আমরা জানতে চাই।

```