Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

পর্ন ছবির র‍্যাকেট মামলায় স্বস্তিতে শার্লিন, পুনমের পথেই রক্ষাকবচ

দ্য ওয়াল ব্যুরো: পর্ন ছবির র‍্যাকেট মামলায় আপাতত স্বস্তিতে অভিনেত্রী শার্লিন চোপড়া। তাঁকে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার শার্লিনের আবেদনের শুনানি ছিল শীর্ষ আদালতে। সেখানে বিচারপতি বিনীত সরন ও বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চ মহারাষ্ট্র প

পর্ন ছবির র‍্যাকেট মামলায় স্বস্তিতে শার্লিন, পুনমের পথেই রক্ষাকবচ

শেষ আপডেট: 4 February 2022 09:33

দ্য ওয়াল ব্যুরো: পর্ন ছবির র‍্যাকেট মামলায় আপাতত স্বস্তিতে অভিনেত্রী শার্লিন চোপড়া। তাঁকে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার শার্লিনের আবেদনের শুনানি ছিল শীর্ষ আদালতে। সেখানে বিচারপতি বিনীত সরন ও বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চ মহারাষ্ট্র পুলিশকে নির্দেশ দিয়েছে, কোনও ভাবেই শার্লিনকে গ্রেফতার করা যাবে না। এর আগে শার্লিনের আবেদন খারিজ করে দিয়েছিল বম্বে হাইকোর্ট। তাকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে যান বিতর্কিত এই অভিনেত্রী। একই মামলায় নাম রয়েছে আরও এক অভিনেত্রী ‘সেক্স কুইন’ পুনম পাণ্ডেরও। প্রথমে পুনমেরও আগাম জামিন খারিজ করেছিল বম্বে হাইকোর্ট। পরে সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ পান তিনি। একই ভাবে হাইকোর্টে আবেদন খারিজ হওয়ার পর সুপ্রিম কোর্টে স্বস্তি মিলল শার্লিনের। রাজ কুন্দ্রার গ্রেফতারির পর প্রথম মুখ খুলেছিলেন শার্লিন। বিস্ফোরক অভিযোগ এনে শিল্পা শেট্টির স্বামীর বিরুদ্ধে বলেছিলেন, প্রত্যেকটি পর্ন ছবিতে কাজ করার জন্য রাজ কুন্দ্রা তাঁকে ৩০ লক্ষ টাকা করে দিতেন। শুধু তাই নয়, শিল্পার স্বামীর হাত ধরেই যে পর্ন ছবির জগতে তাঁর আগমন ও ২০-২৫টি ছবি করেছেন, সেকথাও মহারাষ্ট্রের সাইবার সেলকে জানিয়েছিলেন অভিনেত্রী। সংশ্লিষ্ট মামলায় মুম্বই পুলিশ তাঁর বয়ানও রেকর্ড করেছিল। তারপর পাল্টা মামলা করেন রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি। পর্ন ছবির র‍্যাকেট কাণ্ডে নাম জুড়ে যায় শার্লিনের। সেই মামলাতেই এদিন রক্ষাকবচ পেলেন এই অভিনেত্রী।

```