
শেষ আপডেট: 19 September 2023 09:19
দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার (recruitment scam) কেস ডায়েরি নিয়ে প্রবল দ্বিধায় সিবিআই! কোন কেস ডায়েরি আদালতে পেশ করা হবে বুঝতে পারল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI confused about case diary)। সিবিআইকে তা বোঝাতে আসরে নামতে হল খোদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। বলে বুঝিয়ে দেওয়ার পর ১ ঘণ্টার মধ্যে কেস ডায়েরি নিয়ে আদালতে হাজির হওয়ার জন্য সিবিআইকে নির্দেশ দিলেন তিনি।
এর পরেই বিচারপতি গঙ্গোপাধ্যায় জানতে চান, শান্তনু শিটের মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কোনও নির্দেশ দিয়েছে কিনা। তখনই সিবিআই-এর আইজীবী জানান, তাঁরা বুঝতে পারেননি কোন কেস ডায়েরিতে এই মামলার কথা রয়েছে। এই শুনে বিচারপতি গঙ্গোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে পুরো জিনিসটা বুঝিয়ে দেন। তারপর সব দেখেশুনে হাইকোর্ট জানিয়েছে, শান্তনু শিটের মামলায় শীর্ষ আদালতের আলাদা করে কোনও নির্দেশ নেই। এর পরেই ১ ঘণ্টার মধ্যে সঠিক কেস ডায়েরি চেয়ে পাঠান বিচারপতি গঙ্গোপাধ্যায়।
দুপুর ২টোয় এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগের বয়সসীমা ৩ বছর বাড়ানোর ভাবনা, নবান্নকে প্রস্তাব পাঠানো হচ্ছে