Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সরকারি চাকরিতে নিয়োগ কমছে হুহু করে, কেন্দ্র রাজ্য তথৈবচ

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্র ও রাজ্য সরকারে নতুন নিয়োগ হু হু করে কমে যাচ্ছে। এ বছর কোভিডের ধাক্কায় নিয়োগের হার ভয়ঙ্কর রকমের ধাক্কা খেয়েছে বলেই বিশ্লেষণ করে দেখা যাচ্ছে। চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে কেন্দ্রীয় সরকারি চাকরিতে নিয়োগ গত বছ

সরকারি চাকরিতে নিয়োগ কমছে হুহু করে, কেন্দ্র রাজ্য তথৈবচ

শেষ আপডেট: 1 October 2020 02:15

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্র ও রাজ্য সরকারে নতুন নিয়োগ হু হু করে কমে যাচ্ছে। এ বছর কোভিডের ধাক্কায় নিয়োগের হার ভয়ঙ্কর রকমের ধাক্কা খেয়েছে বলেই বিশ্লেষণ করে দেখা যাচ্ছে।
  • চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে কেন্দ্রীয় সরকারি চাকরিতে নিয়োগ গত বছরের তুলনায় ৫০ শতাংশ কমে গিয়েছে। রাজ্য সরকারি (সব রাজ্য মিলিয়ে) গত বছরের তুলনায় নিয়োগ কমে গিয়েছে ৪০ শতাংশ।
  • ন্যাশনাল পেনশন সিস্টেমের পে-রোল ডেটা বিশ্লেষণ করা দেখা যাচ্ছে, শুধু বেসরকারি ক্ষেত্রে ছাঁটাই হচ্ছে বা নিয়োগ কমে যাচ্ছে তা নয়, কেন্দ্রীয় সরকারি চাকরিতে নিয়োগে রাশ টানা হয়েছে। তার কারণ পরিষ্কার—করোনাভাইরাসের সংক্রমণ এবং সে জন্য ধুঁকতে থাকা অর্থনীতি।

Hearing Voices in Schizophrenia

  • ন্যাশনাল পেনশন সিস্টেমের ডেটা থেকে দেখা যাচ্ছে, গত আর্থিক বছরে অর্থাৎ ২০১৯-২০ আর্থিক বছরে গড়ে প্রতি মাসে ৯৯০০ জন প্রার্থীকে নিয়োগ করা হয়েছে। তার আগের অর্থ বর্ষ তথা ২০১৮-১৯ সালে তা ছিল প্রতি মাসে গড়ে ১১০০০। আর এ বছর এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত গড়ে প্রতি মাসে ৫৫২০ জনকে নিয়োগ করা হয়েছে। আর মে থেকে জুলাই মাস পর্যন্ত সেই গড় হল মাত্র ৩৫০০। অর্থাৎ এপ্রিলের পর নিয়োগ আরও কমে গিয়েছে কেন্দ্রীয় সরকারি চাকরিতে।
  • এ বছরের প্রথম ত্রৈমাসিকে অর্থনীতি ২৪ শতাংশ হারে সংকুচিত হয়েছে। এই প্রেক্ষাপটে সমস্ত মন্ত্রক ও দফতরগুলিকে কেন্দ্রীয় সরকারের কর্মিবর্গ মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে নতুন নিয়োগ করা যাবে না।

No ban on recruitment for government jobs, says Centre after controversy over Finance Ministry circular

  • কদিন আগে রাজ্য সরকার তথা নবান্নও এই মর্মে একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছে সব দফতরকে। তাতে বলা হয়েছে, অর্থ দফতরের অনুমতি ছাড়া কোনও নতুন নিয়োগ এখন করা যাবে না।
  • রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারগুলি চলতি আর্থিক বছরে এখনও পর্যন্ত গড়ে প্রতি মাসে ২৬,১৪৪ জনের কাজের সুযোগ তৈরি করেছে। জুন ও জুলাই মাসে তা ছিল আরও কম। যথাক্রমে ২০,২২২ এবং ২২,৪৭৩।

  • ২০১৮-১৯ আর্থিক বছরের সঙ্গে হিসাবের তুলনা করলে আরও স্পষ্ট ছবি পাওয়া যাবে। ২০১৮-১৯ আর্থিক বছরে সরকারি চাকরিতে ৫,৪২,৫০৪ জনের নিয়োগের সুযোগ তৈরি হয়েছিল। অর্থাৎ প্রতি মাসে গড়ে ৪৫২০৮ জন নিয়োগের সুযোগ তৈরি হয়েছিল। ২০১৯-২০ আর্থিক বছরে তা কমে হয় ৪,৯৬,০০৩। অর্থাৎ প্রতি মাসে গড়ে ৪১,৩৩৩ জন নিয়োগের সুযোগ তৈরি হয়েছিল।
  • বেসরকারি ক্ষেত্রে চাকরির পরিস্থিতিও করুণ। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির সমীক্ষা অনুযায়ী এপ্রিল থেকে অগস্ট মাসের মধ্যে ৬০ লক্ষ পেশাদার কাজ হারিয়েছেন। তাঁদের মধ্যে ইঞ্জিনিয়ার, ডাক্তার, শিক্ষক, অ্যাকাউন্ট্যান্ট ইত্যাদি সব রকমের পেশাদার রয়েছেন।
Explained: How will India's GDP contraction impact you?
  • ঘটনা হল, ইতিমধ্যেই কেন্দ্র ও রাজ্য সরকার গত কয়েক বছর ধরে ঠিকায় কর্মী নিয়োগ শুরু করেছে। এমনকি সরকারি চাকরির উচ্চপদে পেশাদার নিয়োগ করা হচ্ছে। ফলে সব মিলিয়ে ক্রমশই কমে যাচ্ছে সরকারি চাকরিতে নিয়োগের সুযোগ।

```