Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

‘জয় শ্রীরাম’ বলে আটক ১০, দিলীপ বললেন এ বার তো গোটা বাংলাকে জেলে ভরতে হবে

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জয় শ্রীরাম বলার ‘অপরাধে’ শুক্রবার সকালে ১০ জনকে পাকড়াও করেছে পুলিশ। এই ঘটনায় চুপ করে থাকল বিজেপি-ও। তেড়েফুঁড়ে উঠল গেরুয়া শিবির। বিজেপি-র রাজ্যসভাপতি তদিলীপবাবু বলেন, “মুখ্যমন্ত্রী যা করছে

‘জয় শ্রীরাম’ বলে আটক ১০, দিলীপ বললেন এ বার তো গোটা বাংলাকে জেলে ভরতে হবে

শেষ আপডেট: 31 May 2019 09:23

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জয় শ্রীরাম বলার ‘অপরাধে’ শুক্রবার সকালে ১০ জনকে পাকড়াও করেছে পুলিশ। এই ঘটনায় চুপ করে থাকল বিজেপি-ও। তেড়েফুঁড়ে উঠল গেরুয়া শিবির। বিজেপি-র রাজ্যসভাপতি তদিলীপবাবু বলেন, “মুখ্যমন্ত্রী যা করছেন তাতে তো গোটা বাংলাকে জেলে ভরতে হবে। এখন তো গোটা বাংলা জয় শ্রীরাম বলছে।” বিজেপি রাজ্য সভাপতি আরও বলেন, “এ ভাবে কেউ কোনও দিন মানুষের কণ্ঠস্বর দমিয়ে রাখতে পারেননি। মমতাও পারবেন না। বিধানসভার পর বিধানসভায় তৃণমূলের ভরাডুবি দেখে দিদিমণি এ সব করছেন। কিন্তু এতে ওঁর সরকারের আরও আয়ুক্ষয় হচ্ছে।” ঘরছাড়া তৃণমূল কর্মীদের ঘরে ফেরাতে বিষ্যুদবার নৈহাটি গিয়েছিলেন মমতা। সেখানে যাওয়ার সময়েই অর্জুন সিং-এর গড় ভাটপাড়া এলাকায় তিন জায়গায় জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয় মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে। গাড়ি থেকে নেমে রণমূর্তি ধারণ করেন মমতা। কখনও বলেন, “সব ক্রিমিনাল, ডাকাতের দল! সবকটাকে তাড়িয়ে ছাড়ব,” আবার কখনও দিদিকে বলতে শোনা যায় “মেরে চামরা গুটিয়ে দেব।” অকুস্থলে দাঁড়িয়েই পুলিশকে নির্দেশ দেন বাড়ি বাড়ি গিয়ে নাকা চেকিং করার। ভোটের সময়ে খড়্গপুর থেকে চন্দ্রকোনা যাওয়ার পথে একই ঘটনা ঘটেছিল। গাড়ি থেকে নেমে কার্যত তাড়া করেছিলেন মমতা। ওই ঘটনাতেও তিনজনকে আটক করেছিল পুলিশ। কিন্তু সারা রাত আটক করে রেখে সকালে ছেড়ে দিতে হয় প্রশাসনকে। কোনও মামলা তাঁদের বিরুদ্ধে দায়ের করা যায়নি। ঝাড়গ্রামে জনসভা করতে এসে ওই তিনজনের সঙ্গে দেখাও করেন নরেন্দ্র মোদী। কিন্তু এ বার ছবিটা আলাদা। নৈহাটি-ভাটপাড়া এলাকায় দেখা যায়, মুখ্যমন্ত্রী চিৎকার করলেও কেউ পালাচ্ছেন না। বরং মুখ্যমন্ত্রী গাড়িতে উঠে বসতেই ফের জয় শ্রীরাম  ধ্বনি তোলেন তাঁরা। শুনে আবার নেমে পড়েন মমতা। বলতে থাকেন, “ইচ্ছে করলে এক সেকেন্ডে সব কটাকে এখান থেকে কালকেই বার করে দেব। দেখব কোন দাদা, কোন মস্তান এসে বাঁচায়।” কিন্তু যাঁরা স্লোগান তুলছিলেন তাঁদের যেন কোনও হেলদোলই নেই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিয়োতে শোনা গিয়েছে, মমতা যখন রণংদেহি মেজাজে ধমকাচ্ছেন, রাস্তার ধারে দাঁড়িয়ে লোকজন হাসছেন। পর্যবেক্ষকদের অনেকের মতে, মুখ্যমন্ত্রীর যাত্রা পথে বিজেপি ফাঁদ তৈরি করছে, আর মমতা তাতে পা দিচ্ছেন। উত্তেজিত হচ্ছেন। যদিও নৈহাটির সভা থেকে জয় শ্রীরামের বদলে জয়হিন্দ বাহিনী গঠনের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী। এখন দেখার এই লড়াই কোথায় গিয়ে শেষ হয়। আরও পড়ুন  https://www.four.suk.1wp.in/31-05-2019-districtnews-ten-detains-from-bhatpara-for-saying-joy-sri-ram/

```