
শেষ আপডেট: 29 September 2021 10:27
এশিয়াটিক সোসাইটির তথ্য অনুযায়ী জানা যায়, ১৮৪২ সালে কলকাতার পাখি বাজারে এই স্পট বিলড পেলিক্যানের খোঁজ মিলেছিল। ব্রিটিশ পক্ষীবিদ এডওয়ার্ড ব্লাইথস তাঁর সংগ্রহের জন্য পাখিটি কিনে নেন। তবে এই প্রজাতির অন্য পাখির দেখা মিললেও স্পট বিলড পেলিক্যান আর গত ১৫০ বছরের ওপর বাংলায় দেখা যায়নি।
যদিও ষাটের দশকে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সমীক্ষকেরা কলকাতার এক জলাভূমিতে দূর থেকে একটি পেলিক্যানকে উড়ে যেতে দেখেছিলেন। তবে প্রাথমিকভাবে সেটিকে স্পট বিলড পেলিক্যান মনে করা হলেও সেই ব্যাপারে নিশ্চিত প্রমাণ মেলেনি।
প্যালিক্যান প্রজাতির তিন ধরণের পাখি দেখা যায়। গ্রেট হোয়াইট, ডালমেশিয়া ও স্পট বিল পেলিক্যান। তবে গ্রেট হোয়াইট-এর সন্ধান মিললেও বাংলায় স্পট বিল পেলিক্যানের সন্ধান মিলল দেড়শ বছর পার করে।
প্রসঙ্গত, পেলিক্যান হল একটি বিশাল উপকূলীয় জলজ পাখি, যা মূলত শ্রীলঙ্কা, কম্বোডিয়া এবং ভারত জুড়ে বাস করে। স্পট বিলড পেলিক্যান বা ধূসর প্যালিক্যান প্রজাতিকে শুধুমাত্র উপদ্বীপীয় ভারতে প্রজনন করতে দেখা যায়। অন্ধ্রপ্রদেশে এই প্রজাতির দেখা বেশি মাত্রায় মেলে।
ছবি: সবুজ ধাড়া
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'