Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চোখের মণিতে ওটা কী নড়াচড়া করছে! বৃদ্ধাকে পরীক্ষা করতে শিউরে উঠলেন চিকিৎসকরা

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: বেশ কয়েকদিন ধরে চোখে হালকা যন্ত্রণা অনুভব করছিলেন বৃদ্ধা। এরপর ঝাপসা হতে থাকে দৃষ্টি। ভয়ে চক্ষু চিকিৎসকের কাছে ছুটে এসেছিলেন। পরীক্ষা করতেই শিউরে উঠলেন চিকিৎসক। বৃদ্ধার ডান চোখে মণির পাশে ঘোরাফেরা করছে কৃমি!

চোখের মণিতে ওটা কী নড়াচড়া করছে! বৃদ্ধাকে পরীক্ষা করতে শিউরে উঠলেন চিকিৎসকরা

শেষ আপডেট: 2 March 2023 14:50

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: বেশ কয়েকদিন ধরে চোখে হালকা যন্ত্রণা অনুভব করছিলেন বৃদ্ধা। এরপর ঝাপসা হতে থাকে দৃষ্টি। ভয়ে চক্ষু চিকিৎসকের কাছে ছুটে এসেছিলেন। পরীক্ষা করতেই শিউরে উঠলেন চিকিৎসক। বৃদ্ধার ডান চোখে মণির পাশে ঘোরাফেরা করছে কৃমি!

বুধবার রাতে মালদহ (Maldah) শহরের সর্বমঙ্গলা পল্লী এলাকায় চক্ষু সেবা কেন্দ্রে বৃদ্ধার চোখে বিরল অস্ত্রোপচারের মাধ্যমে (Rare Eye Surgery) বের করা হল জ্যান্ত ওই কৃমিটিকে। চক্ষু বিশেষজ্ঞ ধুর্জটি রায়, রাশি রায় ও সাগ্নিক দাস তিনজনে মিলে বৃদ্ধার চোখে অস্ত্রোপচার করেছেন।

চিকিৎসকরা জানিয়েছেন,কৃমিটি প্রায় ৫ এম এম লম্বা। এটি খুব বিরল ঘটনা। আগে মাঝেমধ্যে এমন ঘটনা দেখা যেত। কৃমির জন্য দৃষ্টি নষ্ট হতে পারত, এমন কী ব্রেনে পৌঁছে গেলে মৃত্যুর আশঙ্কাও ছিল। অস্ত্রোপচারের পর ভালো রয়েছেন মহিলা।

চিকিৎসকদের মতে, খালি পায়ে হাঁটলে অনেক সময় কৃমি মানুষের শরীরে প্রবেশ করতে পারে। বৃদ্ধার শরীরে আরও কোথাও কৃমি রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জানা গিয়েছে, মালদহ জেলার মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ এলাকায় বাড়ি পঞ্চাশোর্ধ বৃদ্ধা আকলামা বেওয়ার। অস্ত্রোপচারের পর রীতিমতো তাজ্জব বৃদ্ধার পরিবার।

সন্তান বিশেষভাবে সক্ষম, পরিকল্পনা করে খুন করল মা-বাবা! নদীতে ছুড়ে ফেলে দিল একরত্তিকে


```