Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

বাংলায় এবার শুরু হবে করোনার ব়্যাপিড টেস্ট, ১৪টি পরীক্ষাকেন্দ্রের নাম-সহ বিজ্ঞপ্তি প্রকাশ করল স্বাস্থ্য দফতর

দ্য ওয়াল ব্যুরো: রাজ‍্যে এবার শুরু হবে র‍্যাপিড টেস্ট। স্বাস্থ্য দফতরের একটি নির্দেশিকায় র‍্যাপিড টেস্টের জন‍্য রাজ‍্যের ২৮টি জেলার ১৪টি হাসপাতালও নির্দিষ্ট করে দেওয়া হল। মূলত হটস্পট এলাকায় যাঁদের মধ্যে সামান্যও উপসর্গ মিলবে, তাঁদেরই এই র

বাংলায় এবার শুরু হবে করোনার ব়্যাপিড টেস্ট, ১৪টি পরীক্ষাকেন্দ্রের নাম-সহ বিজ্ঞপ্তি প্রকাশ করল স্বাস্থ্য দফতর

শেষ আপডেট: 19 April 2020 12:36

দ্য ওয়াল ব্যুরো: রাজ‍্যে এবার শুরু হবে র‍্যাপিড টেস্ট। স্বাস্থ্য দফতরের একটি নির্দেশিকায় র‍্যাপিড টেস্টের জন‍্য রাজ‍্যের ২৮টি জেলার ১৪টি হাসপাতালও নির্দিষ্ট করে দেওয়া হল। মূলত হটস্পট এলাকায় যাঁদের মধ্যে সামান্যও উপসর্গ মিলবে, তাঁদেরই এই র‍্যাপিড টেষ্ট হবে। নির্দেশিকায় জানানো হয়েছে, ১৭ তারিখে আইসিএমআর-এর জারি করা নির্দেশ অনুযায়ীই এই টেস্ট করা হবে। তবে কোন কোন এলাকায় কাকে কাকে টেস্ট করা হবে, তা নির্ভর করবে স্বাস্থ্য দফতরের নির্দেশিকার উপরেই। এ বিষয়ে গতকালই বিজ্ঞপ্তি জারি করেছে দফতর। বিজ্ঞপ্তিতে লেখা উল্লেখ করা হয়েছে, যে ১৪টি সেন্টারে এই ব়্যাপিড টেস্ট হবে। সেন্টারগুলি হল: কোচবিহার মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, রায়গঞ্জ মেডিক্যাল কলেজ, মালদা মেডিক্যাল কলেজ, রামপুরহাট মেডিক্যাল কলেজ, বর্ধমান মেডিক্যাল কলেজ, দেবেন মাহাতো পুরুলিয়া মেডিক্যাল কলেজ, বাঁকুড়া মেডিক্যাল কলেজ, মেদিনীপুর মেডিক্যাল কলেজ, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও এসএসকেএম হাসপাতাল। আইসিএমআর-এর তরফে রাজ্য সরকারগুলিকে পরিষ্কার বলা হয়েছে, অ্যান্টিবডি টেস্টের প্রধান উদ্দেশ্য হল সংক্রমণের গতিপ্রকৃতির উপরে নজর রাখা এবং মহামারী কীভাবে ও কতটা ছড়িয়েছে, সে ব্যাপারটি অনুসন্ধান করে দেখা। কিন্তু এটাকে কখনওই 'গোল্ড স্ট্যান্ডার্ড ফ্রন্টলাইন টেস্ট' বা 'রিয়েল টাইম পিসিআর মলিকিউলার টেস্ট'-এর বিকল্প হিসেবে ভাবা যাবে না। শরীরে করোনাভাইরাসের উপস্থিতি আছে কি নেই সে ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য পিসিআর টেস্ট-ই করতে হবে। আইসিএমআর-এর আরও বক্তব্য, কোনও নির্দিষ্ট এলাকায় রোগের সংক্রমণ কতটা ছড়িয়েছে তা অনুধাবন করতে একটা সহায়ক পরীক্ষা ব্যবস্থা হল এই অ্যান্টিবডি টেস্ট। আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব এ বিষয়ে আরও বলেন, "কারও শরীরে উপসর্গ দেখা দেওয়ার অন্তত সাত দিন পরে অ্যান্টিবডি টেস্ট করতে হবে। এবং তা করতে হবে চিকিৎসকদের নজরদারিতেই।" কেন চিকিৎসকদের নজরদারির কথা বলেছেন ভার্গব? জবাবে স্বাস্থ্য মন্ত্রকের এক কর্তা বলেন, যেহেতু বেসরকারি সংস্থাগুলি ব়্যাপিড অ্যান্টিবডি টেস্টকিট তৈরি করছে, তাই এই ঝুঁকি রয়েছে, যে বাজার থেকে বা কোনও ভাবে সেটা সংগ্রহ করে কেউ নিজেই পরীক্ষা করে নিলেন। তাতে বিভ্রান্তি ছড়াতে পারে। এই অ্যান্টিবডি টেস্ট করবে সরকারে স্বাস্থ্যকর্মীরা বা সরকার অনুমোদিত কোনও বেসরকারি প্রতিষ্ঠানের স্বাস্থ্যকর্মীরা। শনিবারই নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গ করোনা মোকাবিলার জন্য সব দিক থেকেই তৈরি। সংক্রমন রুখতে ইতিমধ্যেই কলকাতার রাস্তায় নেমেছে কমব্যাট ফোর্স। মাইক্রো প্ল্যানিং করে চলছে কাজ। অতি স্পর্শকাতর এলাকাগুলিকেও সিল করার কাজ শুরু করেছে রাজ্য পুলিশ। কোনো কোনো জায়গায় মোতায়েন করা হয়েছে সশস্ত্র পুলিশবাহিনীও। এছাড়া মুখ্যমন্ত্রীর নির্দেশে কড়া নজরদারিও চালানো হচ্ছে চিহ্নিত করা স্পর্শকাতর জায়গাগুলোতে। তিনি আরও জানান, হাওড়ায় ৫৮০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে ইতিমধ্যেই। তাঁদের মধ্যে করোনা পজিটিভ হয়েছেন ৬২ জন। পূর্ব মেদিনীপুরে ৩০০ জনের মধ্যে ১৮ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। টেস্টিং ল্যাবে দ্বিগুণ সময় ধরে কাজ চলছে। কিন্তু ব়্যাপিড টেস্টের কিট না থাকায় পর্যাপ্ত টেস্ট করা যাচ্ছে না। তাছাড়া সব দিক থেকেই তৈরি রাজ্য। তার পরেই বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য দফতর জানিয়েছে, কোথায় কোথায় এই ব়্যাপিড টেস্ট করা হবে। হটস্পট ও সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে যে এলাকাগুলিতে, সেখানেই যতটা সম্ভব ততটাই জোর দেওয়া হবে বলেই জানানো হয়েছে। তবে উল্লেখ করা হয়েছে, ব়্যাপিড টেস্টের নামে অযথা নষ্ট করা হবে না কিট।

```