
শেষ আপডেট: 14 December 2022 08:04
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: রাজমিস্ত্রির কাজ করতে এসে কিশোরীকে ধর্ষণের (rape) অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার হালিশহরে (Halishahar)। এরপরই পুলিশের তৎপরতায় গ্রেফতার হয়েছে ওই অভিযুক্ত রাজমিস্ত্রি (mason)।
জানা গেছে, হালিশহরের একটি বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে এসেছিল দিলীপ ঘোষ নামের এক যুবক। অভিযোগ, সেই কাজে এসেই নজর পড়ে স্থানীয় বাসিন্দা বছর চোদ্দর এক কিশোরীর উপর। অভিযোগ, সম্প্রতি সুযোগ পেয়ে সেই কিশোরীকে ধর্ষণ করে সে। ঘটনাটি ঘটেছে হালিশহর ১২ নম্বর ওয়ার্ডের মিত্রপাড়া রোড সংলগ্ন এলাকায়।
অভিযুক্ত রাজমিস্ত্রি দিলীপ ঘোষের বয়স ৪০ বছর। ধর্ষণ করার পরেই এলাকা ছেড়ে চম্পট দেয় সে। এরপরই ঘটনার তদন্তে নামে হালিশহর থানার পুলিশ। গ্রেফতার করা হয় ওই অভিযুক্তকে। বুধবার তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়। অভিযুক্তর বিরুদ্ধে পকসো আইনে মামলা রজু করেছে পুলিশ।
কলকাতার ভাইবোনকে দত্তক নিয়ে যৌন নির্যাতন গুরুগ্রামের দম্পতির! দায়ের এফআইআর