Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাহায্যকারীদের 'ভগবানের চাকর' বলে মন্তব্য রাণু মণ্ডলের! নেট-দুনিয়ায় তীব্র সমালোচনা

দ্য ওয়াল ব্যুরো: কারও সাহায্যে নয়, আমি ভগবানের দৌলতে এই সব করছি। ওরা ভগবানের চাকর।-- রাণু মণ্ডলের এই মন্তব্য ঘিরে উত্তাল নেট-দুনিয়া। কেউ বলছেন, খ্যাতিতে মাথা ঘুরে গেছে তাঁর। কেউ বা বলছেন, এত ঔদ্ধত্য মেনে নেওয়া যায় না। কেউ আবার বলছেন, রাণু ভ

সাহায্যকারীদের 'ভগবানের চাকর' বলে মন্তব্য রাণু মণ্ডলের! নেট-দুনিয়ায় তীব্র সমালোচনা

শেষ আপডেট: 28 August 2019 09:25

দ্য ওয়াল ব্যুরো: কারও সাহায্যে নয়, আমি ভগবানের দৌলতে এই সব করছি। ওরা ভগবানের চাকর।-- রাণু মণ্ডলের এই মন্তব্য ঘিরে উত্তাল নেট-দুনিয়া। কেউ বলছেন, খ্যাতিতে মাথা ঘুরে গেছে তাঁর। কেউ বা বলছেন, এত ঔদ্ধত্য মেনে নেওয়া যায় না। কেউ আবার বলছেন, রাণু ভুল কিছু বলেননি। আপাতত সোশ্যাল মিডিয়ার চর্চায় ফের ফিরে এসেছেন রানাঘাটের রাণু মণ্ডল। রানাঘাট স্টেশনে গান গেয়ে ভিক্ষে করতেন রাণু। কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে তিনি এখন সেলিব্রিটি। পুজোর থিম সং গাওয়া থেকে শুরু করে হিমেশ রেশমিয়ার হাত ধরে বলিউডের সিনেমায় প্লে ব্যাক-- একের পর এক চমকে সারা দেশের মানুষের কাছে বিখ্যাত হয়ে উঠেছেন তিনি। রানাঘাট থেকে এই জার্নি শুরু হলেও বলিউড পর্যন্ত সকলেই এখন তাঁর কণ্ঠে মাতোয়ারা। তবে এ সব কিছুর পেছনেই নিঃশব্দে থেকে গিয়েছেন যে মানুষটি, তাঁর নাম অতীন্দ্র চক্রবর্তী। অতীন্দ্র পেশায় ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার। রানাঘাট স্টেশন দিয়ে রোজ যাতায়াত করেন তিনি। স্টেশন চত্বরেই রাণুর গান শুনে মুগ্ধ হয়ে, তাঁর গান রেকর্ড করে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অতীন্দ্র। ২০ জুলাইয়ের সেই পোস্টই ভাইরাল হয়ে যায় সারা দেশে। রাতারাতি ফেসবুকের সেনসেশন হয়ে ওঠেন 'ভিখারিণী' রাণু। তাঁর কণ্ঠের প্রশংসায় বন্যা বয়ে যায় সারা দেশে। অনেকেই তাঁকে দিয়ে গান গাওয়ানোর প্রস্তাব রাখেন, একাধিক জায়গা থেকে নিমন্ত্রণ আসতে থাকে। কিন্তু রাণুর তো মোবাইল নেই, কী ভাবে যোগাযোগ হবে? তাই সেই অতীন্দ্রই সোশ্যাল মিডিয়ায় নিজের ফোন নম্বর দিয়ে দিয়েছিলেন রাণুর হয়ে। রাণুকে অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য হাজারো ফোনকল তিনিই সামলান। তাঁর মাধ্যমে যোগাযোগ করেই টেলিভিশনের একটি জনপ্রিয় গানের অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয় রাণুকে। সেই অনুষ্ঠানে রাণুর গান শুনে, তাঁকে দিয়ে প্লে ব্যাক করানোর প্রতিশ্রুতি দেন হিমেশ রেশমিয়া। মুম্বইয়ে সেই প্লে-ব্যাক রেকর্ড করতে যাওয়ার সময়েও অতীন্দ্রই রাণু-কে আগলে নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেই অতীন্দ্রকেই 'ভগবানের চাকর' বলে উল্লেখ করে সমালোচনায় বিদ্ধ রাণু। সম্প্রতি রাণু মণ্ডলের একটি সাক্ষাৎকার নেওযা হয় ই নিউজ় বাংলা সংবাদমাধ্যম থেকে। সেই সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে। সেখানে রানুকে প্রশ্ন করা হয়, এই যে অতীন্দ্রের মতো মানুষের দৌলতে তিনি এত জায়গায় যাচ্ছেন, এ নিয়ে তিনি কী বলবেন? এতেই সঙ্গে সঙ্গে রাণু বলে ওঠেন, “ভগবানের দৌলতে যাচ্ছি। ওরা ভগবানের সারভেন্ট, চাকর। আমি ওদের সাহায্যে যাচ্ছি না। ভগবানের সাহায্যে যাচ্ছি। ওরা ভগবানের চাকর হয়ে যাচ্ছে।” দেখুন ই নিউজ়ের সেই ভিডিও। https://www.facebook.com/ENewsBangla/videos/2374136912827758/?q=e%20news%20bangla&epa=SEARCH_BOX রাণু মণ্ডলের এই ভিডিও নেট-দুনিয়ায় ছড়িয়ে পড়ার পরেই নেটিজেনদের বক্তব্য, যে মানুষটা তাঁকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিলেন, তাঁকেই কি না 'চাকর' বললেন রাণু! কৃতজ্ঞতাবোধ কি একেবারেই নেই! খ্যাতি পেয়ে কি এভাবেই বদলে যেতে হয়! অবশ্য রাণুর বক্তব্যকে এ ভাবে না নেওয়ার পক্ষে অনেকেই। তাঁদের মতে, না বুঝেই বলে ফেলেছেন রাণু। স্টেশনে গান গেয়ে বেড়ানো রাণু মণ্ডল তো এত আলো-ক্যামেরা-বুমের সঙ্গে পরিচিত নন, এই খ্যাতিও তাঁর কাছে অভাবনীয়। এখনও বুঝে উঠতে শেখেননি কোথায় কী ভাবে কথা বলতে হবে।

```