Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আর দু'লাইন নয়, এবার শুনুন রাণুর গাওয়া 'তেরি মেরি কাহানি' পুরোটাই! প্রকাশ পেল ভিডিও-ও

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে প্রতীক্ষার অবসান। মুক্তি পেল রানাঘাটের রাণু মণ্ডলের প্রথম বলিউড প্লেব্যাক। এবং আশানুরূপ ভাবেই মুক্তির সঙ্গে সঙ্গেই নেট দুনিয়ায় ঝড় তুলেছে 'তেরি মেরি কাহানি'। হিমেশ রেশমিয়ার সঙ্গীত পরিচালনায়, ববিউড সিনেমায় গাওয়া রাণু

আর দু'লাইন নয়, এবার শুনুন রাণুর গাওয়া 'তেরি মেরি কাহানি' পুরোটাই! প্রকাশ পেল ভিডিও-ও

শেষ আপডেট: 11 September 2019 12:22

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে প্রতীক্ষার অবসান। মুক্তি পেল রানাঘাটের রাণু মণ্ডলের প্রথম বলিউড প্লেব্যাক। এবং আশানুরূপ ভাবেই মুক্তির সঙ্গে সঙ্গেই নেট দুনিয়ায় ঝড় তুলেছে 'তেরি মেরি কাহানি'। হিমেশ রেশমিয়ার সঙ্গীত পরিচালনায়, ববিউড সিনেমায় গাওয়া রাণু মণ্ডলের প্রথম গানের প্রথম দু'টি লাইন হিমেশ রেশমিয়া তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। তার পর থেকেই নেট দুনিয়ায় তা ভাইরাল হয়েছিল। শুধু তা-ই নয়, নেটিজেনদের একাংশ দাবি করেছিলেন, এই দু'টি মাত্র লাইন এত এত বেশি শুনতে হচ্ছে, যে বিরক্ত হয়ে যাচ্ছেন তাঁরা। অবশেষে নির্মাতাদের তরফে সিনেমার অংশ-সমেত রাণুর গাওয়া পুরো গানটি প্রকাশ্যে আনা হল। তবে এর আগেই অবশ্য 'তেরি মেরি কাহানি' গানটির একটি নকল ভিডিও বানিয়ে ইউটিউবে পোস্ট করে দিয়েছিলেন কিছু নেটিজেন। পরে অবশ্য তা তুলেও নেওয়া হয়। এবার সামনে এল গোটা গান। এই গানে রাণুর বিপরীতে গলা দিয়েছেন হিমেশ রেশমিয়া নিজেই। শুনে নিন সেই পুরো গানটি। https://www.youtube.com/watch?time_continue=2&v=VCTk-IUNnpc
তবে শুধু এই 'তেরি মেরি কাহানি'-ই নয়, হিমেশ রেশমিয়ার 'হ্যাপি হার্ডি অ্যান্ড হীর'-এর টাইটেল ট্র্যাক 'আদত' ও 'আশিকি ম্যায় তেরি' বলেও দু'টি গান গেয়েছেন রানু। তবে সেগুলির ভিডিও এখনও প্রকাশ্যে আনা হয়নি। রাণু মণ্ডলের রানাঘাট রেলস্টেশনের ভবঘুরে গায়িকা থেকে বলিউড প্লেব্যাক সিঙ্গার হয়ে ওঠার এই যাত্রা যেন রূপকথার মতো। সোশ্যাল মিডিয়ায় তাঁর গানের ভিডিও ভাইরাল হওয়ার পর তিনি ডাক পেয়েছিলেন একটি রিয়্যালিটি শো-তে। সেখানেই হিমেশ রেশমিয়া তাঁকে প্রতিশ্রুতি দেন প্লেব্যাক করানোর। সেই গানই মন কেড়েছে নেটিজেনদের। মুক্তির পরে মাত্র দু'ঘণ্টায় চার লক্ষেরও বেশি ভিউ হয়েছে সেই গানের।

```