Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

অধীরের সভার পর থানার উপর ইটবৃষ্টি, আগুন তৃণমূলের পার্টি অফিসে, রণক্ষেত্র রানিনগর

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: অধীর চৌধুরীর সভার পর রণক্ষেত্র হয়ে উঠল মুর্শিদাবাদের রানিনগর (Raninagar Chaos)। স্থানীয় থানার উপর ইট বৃষ্টি ও তৃণমূলের পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কংগ্রেস কর্মীদের বিরুদ

অধীরের সভার পর থানার উপর ইটবৃষ্টি, আগুন তৃণমূলের পার্টি অফিসে, রণক্ষেত্র রানিনগর

শেষ আপডেট: 8 September 2023 16:48

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: অধীর চৌধুরীর সভার পর রণক্ষেত্র হয়ে উঠল মুর্শিদাবাদের রানিনগর (Raninagar Chaos)। স্থানীয় থানার উপর ইট বৃষ্টি ও তৃণমূলের পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে।

শুক্রবার বিকেলে রানিনগরে (Raninagar Chaos) কংগ্রেস ও সিপিএম যৌথভাবে একটি সভার আয়োজন করেছিল। পঞ্চায়েত ভোটে সাফল্যের পর এই সভা ডাকা হয়। রানিনগর থানা থেকে মাত্র দুশো মিটারের মধ্যে সভা করতে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ।

কংগ্রেস কর্মীরা জানান, তৃণমূলের লোকজন পুলিশের সামনেই কংগ্রেস কর্মীদের সভা বন্ধ করার হুঁশিয়ারি দেয়। তারপরেও সভা চলতে থাকায় তেতে ওঠে এলাকা। কংগ্রেসের বিরুদ্ধে থানায় তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে। থানা লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। থানার কয়েক মিটার দূরে তৃণমূল পার্টি অফিসেও হামলা হয় বলে অভিযোগ। জ্বালিয়ে দেওয়া হয় কাগজপত্র।

রানিনগরে যখন তাণ্ডব চলছে, তখন অধীর চৌধুরী সভা শেষ করে বেরিয়ে আসেন। জানা গিয়েছে, দুটি মিছিলের লোকজন একজোট হয়ে ইট পাথর ছোড়ে থানার উপরে।

এ ঘটনা নিয়ে পরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, 'থানার উপর হামলার ঘটনাকে আমি সমর্থন করছি না। তবে পুলিশ তার কাজ করেনি। ওখানে মিছিল আটকানো হয়েছে। পুলিশের উদ্দেশ্য যদি শুধু আইনশৃঙ্খলা বজায় রাখা হত, তা হলে এই অশান্তির ঘটনা ঘটত না।'

তবে পর্যবেক্ষকদের মতে, শুক্রবার রানিনগরের ঘটনা ফের বুঝিয়ে দিয়েছে মুর্শিদাবাদ আর জলপাইগুড়ি এক নয়। ধূপগুড়ির উপনির্বাচনে কংগ্রেস-বাম জোট তৃতীয় স্থানে পৌঁছে গেছে ঠিকই। কিন্তু মুর্শিদাবাদে এই জোট এখনও প্রাসঙ্গিক। শুধু তা নয়, তারা তৃণমূলকে মোকাবিলা করার ক্ষমতাও রাখে।

এ ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জেলা তৃণমূল নেতা অপূর্ব সরকার বলেন, অধীর চৌধুরীর ইন্ধনে ইচ্ছাকৃত ভাবে অশান্তি তৈরি করা হয়েছে। তৃণমূলের পার্টি অফিসে হামলা চালানো হয়েছে। একটা রাজনীতি নয়, গুণ্ডাগিরি।

আরও পড়ুন: ক্লাস চলার সময় খুলে পড়ল সিলিং ফ্যান! হাওড়ায় জখম দুই খুদে পড়ুয়া


```