Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাণীগঞ্জের বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে ধুন্ধুমার, কর্মবিরতিতে ৩০০ চিকিৎসাকর্মী

দ্য ওয়াল ব্যুরো: রাণীগঞ্জের এক বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যুকে ঘিরে উত্তেজনা শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। অভিযোগ, এদিন বল্লভপুরে এলাকার বাসিন্দা ৫৫ বছরের আশীষ ঘোষের মৃ্ত্যু হয়। তিনি নিজেও একজন চিকিৎসক ছিলেন। ১ ফেরুয়ারি বুকে ব্যাথা নিয়ে

রাণীগঞ্জের বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে ধুন্ধুমার, কর্মবিরতিতে ৩০০ চিকিৎসাকর্মী

শেষ আপডেট: 4 February 2021 18:39

দ্য ওয়াল ব্যুরো: রাণীগঞ্জের এক বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যুকে ঘিরে উত্তেজনা শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। অভিযোগ, এদিন বল্লভপুরে এলাকার বাসিন্দা ৫৫ বছরের আশীষ ঘোষের মৃ্ত্যু হয়। তিনি নিজেও একজন চিকিৎসক ছিলেন। ১ ফেরুয়ারি বুকে ব্যাথা নিয়ে রানীগঞ্জের আনন্দলোক হাসপাতালে ভর্তি হন। তাঁর মৃত্যুর খবর শুনেই রোগীর পরিবার চিকিৎসাকর্মীদের ওপর চড়াও হয়। তাঁদের মারধরও করা হয় বলে অভিযোগ। ফলে, প্রতিবাদে কর্মবিরতি গেলেন হাসপাতালের চিকিৎসাকর্মীরা। তাদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তা না দিলে তাঁরা কাজে যোগ দেবেন না। হাসপাতাল সূত্রে খবর, ওই রোগীর এদিন ব্রেন স্ট্রেকে মৃত্যু হয়। সেই ঘটনা মেনে নিতে পারেনি রোগীর পরিবার। তাঁরা গাফিলতির অভিযোগ তুলে চিকিৎসাকর্মীদের ওপর চড়াও হন। হাসপাতালে ভাঙচুর চালান। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে রানীগঞ্জের পাঞ্জাবীমোড় ফাঁড়ির পুলিশকে আসতে হয়। যদিও রোগীর আত্মীয়রা হাসপাতাল চত্বরে ব্যাপক হইচই বাঁধিয়ে রাখেন। তাঁরা  দুপুর আড়াইটা পর্যন্ত ক্ষতিপূরণের দাবি তুলতে থাকেন। এমন উত্তেজনায় নিরাপত্তাহীনতায় অভিযোগ তুলে হাসপাতালে কর্মবিরতি করতে শুরু করেন প্রায় সাড়ে ৩০০ জন চিকিৎসক ও চিকিৎসাকর্মী। তাঁরা দাবি করেন, একাধিকবার বিভিন্ন সময়ে হাসপাতাসলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হেনস্থার শিকার হতে হয়। অথচ হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে কোনও ব্যবস্থা গ্রহণ করে না। যার ফলে তাঁদের নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। এদিন বিকেল থেকেই চিকিৎসাকর্মীরা লাগাতার কর্মবিরতিতে যাওয়ার কথা ঘোষণা করেন। তবে সামগ্রিক এই পরিস্থিতিতে হাসপাতালটি বন্ধ হওয়ার উপক্রম হলেও হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে কোনও মন্তব্য করেনি।

```