Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ওজন ১০২ কেজি! এই পুলিশ অফিসারকেই সাহসিকতার জন্য বীরের সম্মান দিতে চান মুখ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: তাঁর ওজন ১০২ কেজি। দ্রুতি গতিতে ছুটতে তা যে কিছুটা প্রতিবন্ধক তা সিসিটিভি ক্যামেরার ফুটেজেও আন্দাজ করা যাচ্ছিল। কিন্তু রানাঘাট থানার সাব ইন্সপেক্টর রতন কুমার রায় (Ranaghat ASI) সেদিন রিভলভার নিয়ে ডাকাতদের ধাওয়া করতে যে সা

ওজন ১০২ কেজি! এই পুলিশ অফিসারকেই সাহসিকতার জন্য বীরের সম্মান দিতে চান মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 15 September 2023 11:09

দ্য ওয়াল ব্যুরো: তাঁর ওজন ১০২ কেজি। দ্রুতি গতিতে ছুটতে তা যে কিছুটা প্রতিবন্ধক তা সিসিটিভি ক্যামেরার ফুটেজেও আন্দাজ করা যাচ্ছিল। কিন্তু রানাঘাট থানার সাব ইন্সপেক্টর রতন কুমার রায় (Ranaghat ASI) সেদিন রিভলভার নিয়ে ডাকাতদের ধাওয়া করতে যে সাহস দেখিয়েছেন তা বাহিনীর জন্য দৃষ্টান্ত বইকি। সাব ইন্সপেক্টর রতনকুমার রায়ের সেই সাহসিকতার জন্য তাঁকে বীরের সম্মান দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

স্পেন সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে সফরে গিয়েছেন তাঁর ডিরেক্টর সিকিউরিটি পীযূষ পাণ্ডে। যে দুঁদে আইপিএস অফিসার মনমোহন জমানায় প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য স্পেশাল প্রোটেকশন গ্রুপে ছিলেন। পীযূষকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সাব ইন্সপেক্টর রতনকুমার রায়কে যাতে বীরের সম্মান (Ranaghat ASI) দেওয়া হয় তার বন্দোবস্ত করতে। সেই সঙ্গে বিহার থেকে আসা গ্যাং বাংলায় কীভাবে ডাকাতি করার সাহস পাচ্ছে তা খতিয়ে দেখে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে বলেছেন মুখ্যমন্ত্রী।
https://twitter.com/TheWallTweets/status/1696493138846589318

গত ২৯ অগস্ট পুরুলিয়া ও রানাঘাটে একই সময়ে সেনকো গোল্ডের শো রুমে ডাকাতি হয়েছিল। সেই ঘটনার পর দেখা যায়, ডাকাতদের রিভলবার উঁচিয়ে তাড়া করছেন সাব ইন্সপেক্টর রতনকুমার রায়। ডাকাতরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পাল্টা গুলি ছোড়েন তিনিও। পরে রেল লাইন ধরে পালানোর সময়ে চার জন ডাকাতকে ধরে ফেলে পুলিশ। জেলা স্তরে অবশ্য রতনবাবু সহ আইসি সঞ্জীব সেনাপতি ও দুই সাব ইন্সপেক্টর আলতাব হোসেন ও জয়ন্ত ঠাকুর এবং এএসআই মলয়কুমার সাহাকে সম্বর্ধিত করা হয়েছে।

ডাকাত ধরার পর দ্য ওয়ালে সাক্ষাৎকার দিয়েছিলেন রতনবাবু। তিনি বলেছিলেন,“আসলে মনের জোরটাই সব। ওই সময় মনে হচ্ছিল পুলিশের দায়িত্বটা পালন করতেই হবে। ভয়ভীতির কোনও ব্যাপারই ছিল না।”

তাঁর এই মনের জোরকেই এখন কুর্নিশ করেছেন রানাঘাটের মানুষ। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের শোরুমে কয়েক কোটি টাকার গয়না লুঠের পর ডাকাতদের ধরা গেছে মূলত তাঁরই উদ্যোগে। রতনবাবু খবরের শিরোনামে আসায় তাঁর স্থূলকায় শরীর নিয়েও আলোচনা হচ্ছে। তবে তাঁর কথায়, “শরীরের ফিটনেস তো অবশ্যই দরকার, কিন্তু মনে জোর মানুষকে এগিয়ে দেয় আরও বেশি।”

আরও পড়ুন: ওজন ১০২ কেজি! ডাকাত ধরে রাতারাতি ‘হিরো’ রানাঘাটের এএসআই বলছেন ‘মনের জোরই আসল


```