Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Rampurhat: বামুনের ছেলের পৈতে! ছোট্ট অর্ণবের ভিক্ষে বাবা-মা হলেন আব্দুর, ওয়াহিদা

দ্য ওয়াল ব্যুরো: রামপুরহাটে (Rampurhat) সম্প্রীতির এক অনন্য নজির তৈরি হল রবিবার। বামুনের ছেলের পৈতে-র অনুষ্ঠানে ভিক্ষে বাবা আর ভিক্ষে মা হলেন মুসলিম দম্পতি (Harmony)। ধর্ম যে আমজনতার পরিসরে কোনও বাধা নয়, আরও একবার এই ঘটনায় তা প্রমাণিত হ

Rampurhat: বামুনের ছেলের পৈতে! ছোট্ট অর্ণবের ভিক্ষে বাবা-মা হলেন আব্দুর, ওয়াহিদা

শেষ আপডেট: 6 June 2022 12:59

দ্য ওয়াল ব্যুরো: রামপুরহাটে (Rampurhat) সম্প্রীতির এক অনন্য নজির তৈরি হল রবিবার। বামুনের ছেলের পৈতে-র অনুষ্ঠানে ভিক্ষে বাবা আর ভিক্ষে মা হলেন মুসলিম দম্পতি (Harmony)। ধর্ম যে আমজনতার পরিসরে কোনও বাধা নয়, আরও একবার এই ঘটনায় তা প্রমাণিত হল।

আরও পড়ুন: বেসরকারি স্কুলগুলিকে নজরে রাখবে নবান্ন, শিক্ষা কমিশন তৈরির ভাবনা রাজ্যের

রামপুরহাট শহরের (Rampurhat) বাসিন্দা অভিজিৎ মজুমদার। তাঁর ছেলে অর্ণবের পৈতে ছিল রবিবার। প্রতিবেশী আব্দুর রেকিব এবং তাঁর স্ত্রী ওয়াহিদা রহমান অর্ণবের ভিক্ষে বাবা আর ভিক্ষে মা হয়েছেন। নিষ্ঠাভরে পালন করেছেন হিন্দু ব্রাক্ষণ উপনয়নের সমস্ত রীতিনীতি।

অভিজিতবাবুর ডিভোর্স হয়েছে বছর পাঁচেক আগে। ছোট্ট অর্ণব মায়ের সঙ্গে থাকে না (Rampurhat)। অভিজিৎ নিজেই জানিয়েছেন এই পারিবারিক সমস্যার সময় কাছের মানুষদের তিনি পাশে পাননি। তাঁর পাশে থেকেছেন এই মুসলমান দম্পতি। অর্ণবকে সন্তানস্নেহেই দেখেন তাঁরা। তাই অর্ণবের পৈতের সময় তার ভিক্ষে বাবা-মা হতে তাঁদের এতটুকুও কুণ্ঠাবোধ হয়নি।

হিন্দু শাস্ত্রমতে উপনয়নের তিনদিন পর সূর্য দর্শনের দিনে বালক নিজের বাবা বা মায়ের কাছ থেকে অন্ন গ্রহণ করতে পারে না। সেদিন যিনি তাকে অন্নদান করেন তিনিই হন তার ভিক্ষে বাবা বা ভিক্ষে মা। রামপুরহাটের অর্ণব মজুমদারের উপনয়ন হয় বৃহস্পতিবার। তারপর রবিবার ভোরবেলা তার হাতে অন্নবস্ত্র তুলে দেন রেকিব, ওয়াহিদা।

রেকিব জানিয়েছেন মজুমদার বাড়ির সঙ্গে পাঁচ বছর ধরে তাঁদের জানাশোনা রয়েছে। ধর্ম নিয়ে কখনও কোনও সমস্যা হয়নি। হোলি খেলা থেকে শুরু করে ইদ পালন, সবটাই হয়েছে একসঙ্গে। ছোট্ট অর্ণবের উপনয়নকে কেন্দ্র করে সম্প্রীতির এক অন্য দৃষ্টান্ত দেখল রামপুরহাট।   

https://youtu.be/e8MNhy8QO6o

```