Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

'হাইকোর্ট ডাকেনি, সবটাই অপপ্রচার', দাবি পর্ষদ সভাপতির! প্রথমদিনের পরীক্ষা কেমন হল?

দ্য ওয়াল ব্যুরো: মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2023) প্রথম দিনই মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে (Ramanuj Ganguly) হাইকোর্টের তলব নিয়ে দিনভর নাটক চলে। হাইকোর্ট সূত্রে খবর, এদিন দুপুর ২টো নাগাদ সশরীরে হাজিরার নির্দেশ

'হাইকোর্ট ডাকেনি, সবটাই অপপ্রচার', দাবি পর্ষদ সভাপতির! প্রথমদিনের পরীক্ষা কেমন হল?

শেষ আপডেট: 23 February 2023 15:48

দ্য ওয়াল ব্যুরো: মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2023) প্রথম দিনই মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে (Ramanuj Ganguly) হাইকোর্টের তলব নিয়ে দিনভর নাটক চলে। হাইকোর্ট সূত্রে খবর, এদিন দুপুর ২টো নাগাদ সশরীরে হাজিরার নির্দেশ থাকলেও রামানুজকে দেখা যায়নি আদালত (Calcutta High Court) চত্বরে। কিন্তু এই তলব নিয়ে তিনি নাকি কিছুই জানতে না, এমনই দাবি করলেন পর্ষদ সভাপতি।

মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন সকাল থেকেই রামানুজ গঙ্গোপাধ্যায়ের তলবের খবরে শোরগোল পড়ে গিয়েছিল। হাইকোর্ট সূত্রে খবর, আদালত অবমাননার রুল জারি করে আদালতে তাঁকে ডেকে পাঠিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। তবে এই খবর 'মিথ্যে' বলে দাবি করেন রামানুজ।

তিনি জানান, 'দুপুর থেকে সংবাদমাধ্যমের একাংশের খবরের জেরে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আমাকে নাকি হাইকোর্টে যেতে বলা হয়েছে। কিন্তু হাইকোর্টের তরফে আমার কাছে এমন কোনও নির্দেশ আসেনি।'

মাধ্যমিকের প্রথম দিনে এমন খবর চাউর হতে তাঁর কাজে ব্যাঘাত ঘটেছে বলেও দাবি করেন পর্ষদ সভাপতি। তিনি বলেন, 'আমার আজ কোথাও যাওয়ার কোনও প্রশ্নই ছিল না। এই খবরে বিভ্রান্ত ছড়িয়েছে। অন্যদিন হলে এতটা সমস্যা হত না। তবে পরীক্ষার শুরুর দিনে এমন খবরে কাজে বিঘ্ন ঘটেছে। পুরোটাই অপপ্রচার।'

মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা কেমন হল? পর্ষদ সভাপতি জানিয়েছেন, 'পরীক্ষার শুরু খুবই ভাল হয়েছে। কড়া নজরদারির মধ্যে দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা ছিল।' পড়ুয়াদের মুখেও প্রথমদিনের পরীক্ষা নিয়ে দেখা গেল চওড়া হাসি। পর্ষদের তরফে পরীক্ষার জন্য একটি বিশেষ অ্যাপের ব্যবস্থা করা হয়েছিল। কোনও অভাব অভিযোগ থেকে শুরু করে যেকোনও পরিষেবা এই অ্যাপে পাওয়া যাবে। পর্ষদ সভাপতি বলেন, 'আমাদের অ্যাপও খুব ভাল কাজ করেছে।'

রামানুজ হাজিরা এড়ালেন, তবুও আদালতেই নিয়োগপত্র পেলেন 'বঞ্চিত' অঞ্জন!


```