Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

রাজ্যসভা ভোটে প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূলের, নতুন মুখ সাকেত-সামিরুল-প্রকাশ

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া মিটতেই আসন্ন রাজ্যসভা নির্বাচনে (Rajya sabha election) দলের প্রার্থী তালিকা ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুখেন্দু শেখর রায়, ডেরেক ও ব্রায়েন, দোলা সেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ

রাজ্যসভা ভোটে প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূলের, নতুন মুখ সাকেত-সামিরুল-প্রকাশ

শেষ আপডেট: 10 July 2023 06:09

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া মিটতেই আসন্ন রাজ্যসভা নির্বাচনে (Rajya sabha election) দলের প্রার্থী তালিকা ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুখেন্দু শেখর রায়, ডেরেক ও ব্রায়েন, দোলা সেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ ছিলেন। তাঁরা পুনরায় মনোনয়ন পেলেন। তাঁরা পুনরায় মনোনয়ন পেলেন। নতুন মুখ হিসাবে এলেন, সামিরুল ইসলাম, প্রকাশ চিক বারিক, সাকেত গোখেল।

রাজ্যসভায় বাংলা থেকে ৭টি আসন শূন্য হয়েছে। নির্বাচন কমিশন তার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ৬ জুলাই। ১৩ জুলাই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সম্ভবত ১১ তারিখ মঙ্গলবার তৃণমূল প্রার্থীরা তাঁদের মনোনয়ন পেশ করবেন। সেই কারণে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী রবিবার বিধানসভায় কিছু দলীয় বিধায়ককে ডেকে তাঁদের দিয়ে ফর্মে সই সাবুদ করিয়ে রেখেছেন। তাঁরা হবেন প্রস্তাবক।

https://twitter.com/AITCofficial/status/1678267077919145985

পঞ্চায়েত নির্বাচনের আবহেই রাজ্যসভায় বাংলার ৭ আসনে নির্বাচনের কথা ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। এই সাত আসনের মধ্যে ৬টিই তৃণমূলের দখলে। সেই ছয় আসনে কারা প্রার্থী হবেন, তা নিয়ে মাস খানেক ধরেই জল্পনা চলছিল। সোমবার সকালে তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যসভার সাংসদ নির্বাচনে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হল।

অগাস্ট মাসেই খালি হচ্ছে বাংলার ৬টি রাজ্যসভার আসন। তারমধ্যে ৫টিই আছে তৃণমূলের দখলে আর একটি কংগ্রেসের। এছাড়াও লুইজিনহো ফেলেইরো তৃণমূল ছাড়ার পর থেকেই রাজ্যসভায় তাঁর আসনও ফাঁকা। এই ৭ আসনের নির্বাচনের কথা ঘোষণা করল নির্বাচন কমিশন।

রাজ্যসভায় তৃণমূলের ৫ সাংসদ দোলা সেন, ডেরেক ও'ব্রায়েন, সুস্মিতা দেব বর্মণ, শান্তা ছেত্রী ও সুখেন্দুশেখর রায়ের মেয়াদ শেষ হচ্ছে। তৃণমূল দোলা, ডেরেক ও সুখেন্দু শেখরকে পুনরায় মনোনয়ন করে। তবে শান্তা ছেত্রী ও সুস্মিতা দেবের জায়গায় নতুন মুখ আনল বাংলার শাসক দল।

এবার তৃণমূল মোট তিনজন নতুন মুখকে রাজ্যসভায় পাঠাচ্ছে। তাঁদের মধ্যে প্রকাশ চিক বারিক হলেন আলিপুরদুয়ারের তৃণমূলের জেলা সভাপতি। এছাড়াও সর্বভারতীয় অন্যতম মুখপাত্র সাকেত গোয়েলকেও রাজ্যসভার টিকিট দিল তৃণমূল। আর একজন হলেন সামিরুল ইসলাম।

বাংলা থেকে আরও রাজ্যসভা সাংসদের পদ খালি হচ্ছে অগস্ট মাসেই। কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্যের আসনও ফাঁকা হচ্ছে। এবার সেই আসন হারাচ্ছে কংগ্রেস। সেই আসন এবার দখল করবে বাংলার প্রধান বিরোধী দল বিজেপি। যদিও বাংলা থেকে রাজ্যসভায় কাকে পাঠাবে, তা এখনও ঠিক করেনি গেরুয়া শিবির।

রবিবার বিধানসভা খুলিয়ে সই সাবুদ করাচ্ছেন সুব্রত বক্সী, তাপস রায়, ব্যাপার কী


```