Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজু ঝা-র ঘনিষ্ঠ বিজেপি নেতা গ্রেফতার! উদ্ধার আগ্নেয়াস্ত্র

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: আসানসোলের কয়লা ব্যবসায়ী রাজু ঝা (Raju Jha) খুনের কিনারা এখনও হয়নি। পুলিশ তদন্ত করছে। তার মধ্যেই এবার রাজুর এক ঘনিষ্ঠকে গ্রেফতার (Arrest) করল পুলিশ। অস্ত্র আইন মামলায় সোমবার রাতে পুলিশের হাতে ধরা পড়লেন

রাজু ঝা-র ঘনিষ্ঠ বিজেপি নেতা গ্রেফতার! উদ্ধার আগ্নেয়াস্ত্র

শেষ আপডেট: 22 August 2023 07:30

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: আসানসোলের কয়লা ব্যবসায়ী রাজু ঝা (Raju Jha) খুনের কিনারা এখনও হয়নি। পুলিশ তদন্ত করছে। তার মধ্যেই এবার রাজুর এক ঘনিষ্ঠকে গ্রেফতার (Arrest) করল পুলিশ। অস্ত্র আইন মামলায় সোমবার রাতে পুলিশের হাতে ধরা পড়লেন বিজেপি নেতা উৎপল ওরফে গণেশ রায়।

জানা গেছে, উৎপল এক সময় রাজুর ছায়া সঙ্গী ছিলেন। বিজেপির কেন্দ্রীয় নেতাদের হাত ধরেই পদ্ম শিবিরে যোগ দিয়েছিলেন তিনি। সেই নেতাকেই আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করল পুলিশ। সূত্রের খবর, সোমবার রাতে দুর্গাপুরের (Durgapur) মেনগেট এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও দু'রাউন্ড কার্তুজ-সহ ধরা হয় তাঁকে।

গত ১ এপ্রিল শক্তিগড়ের ১৯ জাতীয় সড়কের উপর ল্যাংচা হাবের কাছে খুন করা হয় রাজুকে। ওই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হয়ে গিয়েছিল রাজ্য-রাজনীতি। এই ঘটনায় সিট গঠন করে তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট।

প্রকাশ্য রাস্তায় গুলি করে রাজু ঝার খুনের ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে খুনের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে অভিজিৎ মণ্ডল, ইন্দ্রজিৎ গিরি, লালবাবু কুমার, মুকেশ কুমার ও পবন কুমার ওরফে ভকতকে। তাঁদের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা ছাড়া অস্ত্র আইনেও মামলা দেওয়া হয়েছে।

এছাড়াও এই ঘটনায় নাম জড়ায় গরু পাচার মামলার অন্যতম অভিযুক্ত আব্দুল লতিফের। ঘটনার দিন দুর্গাপুর থেকে চারচাকা গাড়িতে করে রাজু ঝা, আব্দুল লতিফ, ব্রতীন মুখোপাধ্যায় ও গাড়ি চালক শেখ নূর মহম্মদ আসছিলেন। শক্তিগড়ের কাছে খুন হন রাজু। তারপর থেকেই ফেরার ছিলেন আব্দুল। দু'জনের মধ্যে কী সম্পর্ক, তা নিয়ে এখনও ধোঁয়াশা আছে। তারমধ্যেই গ্রেফতার হলেন রাজুর ঘনিষ্ঠ। যদিও তাঁর সঙ্গে রাজুর খুনের কোনও সম্পর্ক এখনও পায়নি পুলিশ। এই উৎপলের নামেই কয়লা সংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলেও পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন: হাওড়ায় অফিসটাইমে দুটি বাসের মুখোমুখি ধাক্কা, ১০ যাত্রী জখম


```