Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কয়েকটা ঘটনা দিয়ে গোটা রাজ্যকে বিবেচনা করা হচ্ছে, এটা ঠিক নয়: রাজীব সিনহা

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) ভোট গণনা। গণনা চলছে। দুপুর পর্যন্ত যা ট্রেন্ড তাতে দেখা যাচ্ছে, বিজেপি-বাম-কংগ্রেসের থেকে এগিয়ে রয়েছে তৃণমূল। তবে কয়েকটি জায়গাতে ব্যতিক্রমও রয়ে

কয়েকটা ঘটনা দিয়ে গোটা রাজ্যকে বিবেচনা করা হচ্ছে, এটা ঠিক নয়: রাজীব সিনহা

শেষ আপডেট: 11 July 2023 09:37

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) ভোট গণনা। গণনা চলছে। দুপুর পর্যন্ত যা ট্রেন্ড তাতে দেখা যাচ্ছে, বিজেপি-বাম-কংগ্রেসের থেকে এগিয়ে রয়েছে তৃণমূল। তবে কয়েকটি জায়গাতে ব্যতিক্রমও রয়েছে। পঞ্চায়েত নির্বাচনে অশান্তি ও হিংসার ঘটনা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। তাদের দাবি, ভোটে সন্ত্রাস চালিয়েছে তৃণমূল। এমনকী, গণনার দিনেও একই ধারা বজায় রেখেছে তারা। এই অশান্তির জন্য অনেকেই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে (Rajiva Sinha) কাঠগড়ায় তুলেছেন। মঙ্গলবার রাজীব সিনহা বলেন, কয়েকটি ঘটনা নিয়ে গোটা রাজ্যকে বিবেচনা করা হচ্ছে। বলা হচ্ছে এটা নাকি গোটা রাজ্যের ছবি। কিন্তু এটা কখনই ঠিক নয়।

শনিবার পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির ছবি সামনে এসেছিল। গুলি, বোমাবাজির মতো ঘটনার সাক্ষী থেকেছে বাংলা। রক্ত ঝরেছে, প্রাণও গেছে অনেকের। কমিশন (Rajiva Sinha) এখনও পর্যন্ত ভোট হিংসায় কতজন মারা গেছেন তাঁর চূড়ান্ত পরিসংখ্যান দেয়নি। তবে ভোট হিংসা নিয়ে ইতিমধ্যেই একাধিক মামলাও হয়েছে।

এই নিয়ে এদিন রাজীব সিনহা বলেন, ' পুলিশ জানিয়েছে, ভোটের দিনে দশজনের মৃত্যু হয়েছে। বাকি যে মৃত্যুর খবর আসছে বা এসেছে সেটা পুলিশের সঙ্গে কমপ্লাই করতে হবে।' সেইসঙ্গে গণনার দিন যে ঝামেলা হচ্ছে বলে অভিযোগ, সেই নিয়ে রাজীব বলেন, 'দুই-তিনটি জায়গা থেকে অভিযোগ পেয়েছিলাম। প্রতিটি ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছি। কাউন্টিং সেন্টারের ডিটেইলিং করেছি গতকালকেই। এটা আগে হত না। আমাদের কমিটমেন্ট গণনা ভাল করে হোক। কোনও খবর পেলেই তার ব্যবস্থা নিয়েছি। কয়েকটি জেলা থেকে অভিযোগ এসেছে। তাও খতিয়ে দেখা হচ্ছে।'

ভোট-হিংসা নিয়ে রাজীব বলেন, 'যা যা অভিযোগ এসেছে, আমরা সব ব্যবস্থা নিয়েছি। রিপোর্টও নিয়েছি, তারপরই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি। বিরোধীরা পুনর্নির্বাচনের যে তালিকা দিয়েছেন সেটা তাঁরা দিতেই পারেন। কিন্তু আমরা তো একটা পদ্ধতির মাধ্যমে সেই হিসাবটা করি। জেলা থেকে হিসাব আসে, তারপর আমরা বিভিন্ন মাধ্যম থেকে খবর নি‌ই। শেষে তার উপর নির্ভর করে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়।'

পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্য নির্বাচন কমিশন ও বিএসএফের মধ্যে বিরোধের ছবি দেখা গেছে। দুই পক্ষই বাহিনী মোতায়েন নিয়ে একে অপরকে কাঠগড়ায় তুলেছে। সেই নিয়ে এদিন রাজীব সিনহা বলেন, 'ওদের ( পড়ুন বিএস‌এফ) ডিপ্লয়মেন্ট প্ল্যানে স্পর্শকাতর বুথের বিষয় কিছু ছিল না। তখনই ওদের জানিয়ে দেওয়া হয়েছিল, এটা জেলাশাসকদের থেকে নিতে হবে। যদি ওরা সেটা না পেত তাহলে স্পর্শকাতর বুথে বাহিনী নিয়োগ করল কী করে?'

কাশ্মীরে ৩৭০: কেন্দ্রের হলফনামা অর্থহীন, বলল শীর্ষ কোর্ট, শুনানি ২ অগাস্ট থেকে


```