Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

#Breaking: সিবিআই অনড়, সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতেই হল রাজীব কুমারকে

দ্য ওয়াল ব্যুরো: রোজভ্যালি কাণ্ডে জেরার জন্য কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার রাজীব কুমারকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। কিন্তু শুক্রবার সকালে দু’জন সিআইডি আধিকারিকের হাত দিয়ে রাজীব কুমার চিঠি পাঠিয়ে কেন্দ্রীয় গোয়েন্দাদের জানান, ১৯ তারিখ কোর্টে মা

#Breaking: সিবিআই অনড়, সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতেই হল রাজীব কুমারকে

শেষ আপডেট: 16 August 2019 08:45

দ্য ওয়াল ব্যুরো: রোজভ্যালি কাণ্ডে জেরার জন্য কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার রাজীব কুমারকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। কিন্তু শুক্রবার সকালে দু’জন সিআইডি আধিকারিকের হাত দিয়ে রাজীব কুমার চিঠি পাঠিয়ে কেন্দ্রীয় গোয়েন্দাদের জানান, ১৯ তারিখ কোর্টে মামলা রয়েছে। তারপর তিনি জেরায় আসবেন। কিন্তু সিবিআই অনড়। ওই সিআইডি আধিকারিকদের দিয়ে রাজীবকে বার্তা পাঠানো হয়, তাঁকে আসতেই হবে। শেষ পর্যন্ত শুক্রবার দুপুর দুটোর সময়ে সিজিও-তে এসে পৌঁছন রাজীব কুমার। চিটফান্ড তদন্তে সিবিআই তাঁকে হেফাজতে নিয়ে জেরা করতে চায়। কিন্তু আদালতের থেকে রক্ষাকবচ নিয়ে রেখেছেন রাজীব। কলকাতা হাইকোর্ট সম্প্রতি রায়ে জানিয়েছে, ২০ অগস্ট পর্যন্ত রাজীবকে গ্রেফতার করা যাবে না। তবে রাজীবের চলা ফেরার উপর নানারকম শর্ত চাপিয়েও রেখেছে উচ্চ আদালত। রোজভ্যালি তদন্তে জেরা করার জন্য রাজীব কুমারকে এর আগেও একবার তলব করেছিল সিবিআই। কিন্তু রাজীব জেরার জন্য সল্টলেকে সিবিআইয়ের দফতরে না গিয়ে একটি চিঠি পাঠিয়ে দিয়েছিলেন। তখন হাইকোর্টে তাঁর আইনজীবী বলেছিলেন, কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহার করা হয়েছে। তার জেরে দেশের সব শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। সে কারণে সিবিআই দফতরে তাঁর যাওয়া সম্ভব নয়। তা ছাড়া সিবিআই দফতর যে হেতু সল্টলেকে, রাজীবের আইনজীবী আদালতে জানিয়েছিলেন, হাইকোর্ট রাজীবকে কলকাতার বাইরে যেতে নিষেধ করেছে। তা হলে তিনি সল্টলেকে যাবেন কী ভাবে? যদিও এ কথা শুনে হাইকোর্টের বিচারপতিরা বলেছিলেন, সিবিআই ডাকলে তিনি সল্টলেকে যেতে পারেন।

```