Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজ্য নির্বাচন কমিশনার হলেন রাজীব সিনহা, বিজ্ঞপ্তি জারি নবান্নের! আগেই লিখেছিল দ্য ওয়াল

দ্য ওয়াল ব্যুরো: শেষ পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনার পদে বসলেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা। আজ, বুধবার সকালেই এই পদে বসার জন্য রাজীব সিনহার নামেই সবুজ সঙ্কেত দিয়েছিল রাজভবন। রাজভবন থেকে কমিশনার হিসেবে এই প্রাক্তন মুখ্যসচিবের নামে

রাজ্য নির্বাচন কমিশনার হলেন রাজীব সিনহা, বিজ্ঞপ্তি জারি নবান্নের! আগেই লিখেছিল দ্য ওয়াল

শেষ আপডেট: 7 June 2023 08:07

দ্য ওয়াল ব্যুরো: শেষ পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনার পদে বসলেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা। আজ, বুধবার সকালেই এই পদে বসার জন্য রাজীব সিনহার নামেই সবুজ সঙ্কেত দিয়েছিল রাজভবন। রাজভবন থেকে কমিশনার হিসেবে এই প্রাক্তন মুখ্যসচিবের নামে অনুমোদন দেওয়া হয়। এর পরে নবান্নে সেই ফাইল পাঠানোর পরেই নবান্ন থেকে জারি হয়ে গেল বিজ্ঞপ্তি।

উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই রাজ্য নির্বাচন কমিশনারের পদ শূন্য ছিল। ২৮ মে সৌরভ দাসের মেয়াদ শেষ হওয়ার পর থেকেই ওই পদ ফাঁকা ছিল। এবার সেই পদেই বসছেন প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা।

গত ১৮ মে দ্য ওয়াল-এর এক্সক্লুসিভ প্রতিবেদনে লেখা হয়েছিল, নতুন নির্বাচন কমিশনার হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা। গত ২৩ মে সেটাই সত্যি হয়। পরবর্তী নির্বাচন কমিশনার হিসাবে রাজীব সিনহার নাম প্রস্তাব করে রাজভবনে পাঠায় নবান্ন।

সূত্রের খবর, এর পরে পাল্টা রাজ্যপাল সিভি আনন্দ বোস নবান্নকে একটি নোট পাঠিয়ে জানতে চেয়েছিলেন, কেন রাজীব সিনহার নাম প্রস্তাব করা হচ্ছে? সে উত্তর পাঠানো হয় নবান্ন থেকে। তার পরেই সিলমোহর পড়ে তাঁর নামের উপর। এবার নবান্নও অফিসিয়ালি জানিয়ে দিল বিজ্ঞপ্তি দিয়ে।

রাজীব সিনহা মুখ্যসচিবের পদ থেকে অবসর নেওয়ার পর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বিভিন্ন দায়িত্বে পাঠিয়েছেন। এক সময় তিনি ছিলেন ডব্লিউবিআইডিসির চেয়ারম্যান। পরবর্তী সময় তাঁকে সেখান থেকে পাঠানো হয়েছে ডব্লিউবিআইআইডিসির চেয়ারম্যান পদে। বর্তমানে তিনি সেই দায়িত্ব সামলাচ্ছেন। কোভিডের কঠিন সময়েও মুখ্যসচিব ছিলেন রাজীব সিনহা। তিনিও মমতার পছন্দের অফিসার বলেই পরিচিত।

গত মার্চে সৌরভ দাসের চাকরির মেয়াদ শেষ হয়েছে। তারপর তাঁকে দু’মাসের এক্সটেনশন দেয় নবান্ন। এবার মে মাসে তাঁকে সেই পদ ছাড়তে হয়। এছাড়া সৌরভ দাস সম্পর্কে গত পঞ্চায়েত ও পুরভোট থেকেই বিরোধীদের বিস্তর অভিযোগও রয়েছে। এর পরে সেই পদে রাজীব সিনহা কতটা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন, সেটাই এখন দেখার।

নির্বাচন কমিশনার হিসাবে রাজীব সিনহার নাম দ্য ওয়াল লিখেছিল প্রথম, তথ্য চাইলেন রাজ্যপাল


```