Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফালাকাটার ভরসা হলেন ডোমজুড়ের রাজীব, শেষবেলায় ঘাসফুলের প্রচার সামলালেন মন্ত্রী

নিলয় দাস ফালাকাটার বিধায়ক অসুস্থ হওয়ায় আলিপুরদুয়ার কেন্দ্রের প্রচারে বড় দায়িত্ব সামলে দিলেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। টানা এক সপ্তাহ ডুয়ার্সের মাটি কামড়ে তিন ডজনের বেশি সভা করে ফেলেছেন হাওড়া জেলার ডোমজুড়ের বিধায়ক তথা অনগ্রসর শ্রেণি কল

ফালাকাটার ভরসা হলেন ডোমজুড়ের রাজীব, শেষবেলায় ঘাসফুলের প্রচার সামলালেন মন্ত্রী

শেষ আপডেট: 8 April 2019 14:09

নিলয় দাস

ফালাকাটার বিধায়ক অসুস্থ হওয়ায় আলিপুরদুয়ার কেন্দ্রের প্রচারে বড় দায়িত্ব সামলে দিলেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। টানা এক সপ্তাহ ডুয়ার্সের মাটি কামড়ে তিন ডজনের বেশি সভা করে ফেলেছেন হাওড়া জেলার ডোমজুড়ের বিধায়ক তথা অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। ফালাকাটার বিধায়ক তথা ব্লক সভাপতি অনিল অধিকারী ভোটের মুখে আচমকাই অসুস্থ হয়ে পড়েন। সেই শূন্যস্থান পূরণ করতে তড়িঘড়ি তৃণমূলনেত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে সেই দায়িত্ব নিতে বলেন। ডুয়ার্সের ফালাকাটা ব্লকের দায়িত্ব নিতে বলেন। ফালাকাটার তৃণমূলকর্মীদের বক্তব্য, হঠাৎ স্থানীয় বিধায়ক অসুস্থ হয়ে পড়ায় সপ্তাহ খানেক তৃণমূলের নির্বাচনী প্রচার কিছুটা হলেও থমকে যায়। রাজীব বন্দ্যোপাধ্যায় যাওয়ার পরে আশার আলো দেখতে পান তাঁরা। স্থানীয় নেতা কর্মীদের আরও বক্তব্য, দিনভর ফালাকাটা ব্লকে একের পর এক কর্মী সভার পাশাপাশি জনসভাও করছেন রাজীব। শুধু রাজ্য সরকারের উন্নয়ন বা মোদী সরকারের ব্যর্থতার কথা নয়, এন‌আরসি ইস্যুকে হাতিয়ার করে ফালাকাটা ব্লকে প্রচার চালান রাজীব। প্রথম দফায় ১১ এপ্রিল আলিপুরদুয়ার ও কোচবিহার আসনে ভোট। এই দুই কেন্দ্রের বড় অংশের ভোটাররা পূর্ববঙ্গ থেকে এই সব এলাকায় আশ্রয় নিয়েছেন। শুধু পূর্ববঙ্গ নয়, ভুটান থেকে নয়ের দশকে আসা নেপালিদের বড় অংশের মানুষও রয়েছেন এখানে। এই এলাকায় তাই এনআরসি ইস্যুকে হাতিয়ার করেন রাজীব। https://www.youtube.com/watch?v=_ITu8JuROj0&feature=youtu.be

```