Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজীব 'অনুতপ্ত', তৃণমূলে ফিরে স্বীকার করলেন আট ঘণ্টা ধরে বুঝিয়েছিলেন অভিষেক

দ্য ওয়াল ব্যুরো: ত্রিপুরার আগরতলার সভা থেকে তৃণমূলের (TMC) পতাকা আবার হাতে তুলে নিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সভা মঞ্চ থেকে বললেন, তাঁকে ভুল বোঝানো হয়েছিল। তিনি অনুতপ্ত। দল ছাড়ার আগে আট ঘণ্টা ধরে তাঁকে বুঝিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফাঁস

রাজীব 'অনুতপ্ত', তৃণমূলে ফিরে স্বীকার করলেন আট ঘণ্টা ধরে বুঝিয়েছিলেন অভিষেক

শেষ আপডেট: 31 October 2021 08:38

দ্য ওয়াল ব্যুরো: ত্রিপুরার আগরতলার সভা থেকে তৃণমূলের (TMC) পতাকা আবার হাতে তুলে নিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সভা মঞ্চ থেকে বললেন, তাঁকে ভুল বোঝানো হয়েছিল। তিনি অনুতপ্ত। দল ছাড়ার আগে আট ঘণ্টা ধরে তাঁকে বুঝিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফাঁস করলেন সে কথাও। কিন্তু তিনি সেকথা শোনেননি। এদিন তৃণমূলে যোগ দিয়ে প্রথম থেকেই নিজের কৃতকর্মের জন্য অনুতাপ করেন প্রাক্তন বনমন্ত্রী। বলেন, মুমতার উন্নয়নের মডেলেই নির্ভর করতে হয় বিজেপি শাসিত রাজ্যগুলিকে। বিজেপিকে তুলোধনা করেন তিনি। ত্রিপুরায় গণতন্ত্র বিপন্ন, ডবল ইঞ্জিন কেন, সিঙ্গল ইঞ্জিনও চলছে না ত্রিপুরায়, বলেন রাজীব। রাজীব এদিন আরও ফাঁস করেন, দু-তিন বছর আগেই ত্রিপুরায় সংগঠন দৃঢ় করার লক্ষ্য নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগরতলার জনগণের উদ্দেশে তিনি বলেন, যদি উন্নয়ন করতে হয়, মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন। বিজেপিকে বিশ্বাস করবেন না। আমি যে ভুল করেছি তা কেউ করবেন না। আগামী দিনে কেউ যেন বিজেপিকে বিশ্বাস না করে তাদের দলে না যায়। তৃণমূলে আবার সুযোগ পেয়ে ধন্যবাদ জানিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আওয়াজ তুলেছেন, 'অভিষেক আসছে, বিপ্লব কাঁপছে'। এখানে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, সেদিন বিপ্লব সরকার 'গন' হয়ে যাবে। ৯ মাস পর বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ডোমজুরের প্রাক্তন বিধায়ক একুশের বিধানসভা নির্বাচনের আগে দল ছেড়ে গেরুয়া শিবিরে গিয়েছিলেন। তারপর আজ ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা মঞ্চ থেকে তৃণমূলে ফিরলেন তিনি।

```