Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজীব বন্দ্যোপাধ্যায় আগরতলায়, রবিবারই অভিষেকের সভায় ঘরওয়াপসি

দ্য ওয়াল ব্যুরো: অনেক টালবাহানার পর আগরতলায় সভার অনুমতি পেয়েছেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই সভাতেই থাকছে বড় চমক। রবিবারের এই সভা থেকেই ঘরওয়াপসি হচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের।  তৃণমূলে ফিরছেন

রাজীব বন্দ্যোপাধ্যায় আগরতলায়, রবিবারই অভিষেকের সভায় ঘরওয়াপসি

শেষ আপডেট: 31 October 2021 04:48

দ্য ওয়াল ব্যুরো: অনেক টালবাহানার পর আগরতলায় সভার অনুমতি পেয়েছেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই সভাতেই থাকছে বড় চমক। রবিবারের এই সভা থেকেই ঘরওয়াপসি হচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের।  তৃণমূলে ফিরছেন তিনি। বেঙ্গালুরুতে পুনীতের শেষকৃত্য সম্পন্ন, চোখের জলে 'আপ্পু'কে বিদায় জানাল কর্ণাটক ২০২১ বিধানসভা নির্বাচনের আগে যখন দলে দলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ঢল নেমেছিল, সেই স্রোতে গা ভাসিয়েছিলেন ডোমজুরের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ও। ভরা সভায় গেরুয়া পতাকা হাতে তুলে নিয়েছিলেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে নিয়ে কান্নাকাটি করতেও দেখা গিয়েছিল তাঁকে। তবে দল ছাড়ার পর নানাভাবে তৃণমূলের সমালোচনাও করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সেই রাজীবের ঘরওয়াপসি হচ্ছে রবিবার ত্রিপুরায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতেই তিনি আবার পুরনো দলের ছত্রছায়ায় চলে আসছেন। হাতে তুলে নেবেন ঘাসফুলের পতাকা। তাঁর যোগদানে আগরতলার সভা আলাদা মাত্রা পাচ্ছে, সন্দেহ নেই। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```