Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

শুভেন্দু, রাজীবের ক্রোনোলজি একই, দল ছাড়লেন প্রাক্তন বনমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক ছিন্ন করার ধাপগুলো মনে পড়ে? প্রথমে এইচআরবিসি আর এইচডিএ-এর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা। তারপর একে একে মন্ত্রিসভা, বিধায়ক পদ এবং দলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছিলেন নন্দীগ্রা

শুভেন্দু, রাজীবের ক্রোনোলজি একই, দল ছাড়লেন প্রাক্তন বনমন্ত্রী

শেষ আপডেট: 29 January 2021 11:25

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক ছিন্ন করার ধাপগুলো মনে পড়ে? প্রথমে এইচআরবিসি আর এইচডিএ-এর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা। তারপর একে একে মন্ত্রিসভা, বিধায়ক পদ এবং দলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছিলেন নন্দীগ্রাম আন্দোলনের নেতা। ঠিক একই ক্রোনোলজিতে তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক চোকালেন প্রাক্তন রাজীব বন্দ্যোপাধ্যায়। গত শুক্রবার মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন রাজীব। আট দিনের মাথায় আজ শুক্রবার বিধানসভায় এসে স্পিকারের কাছে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তিনি। তার পরই দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমেল করেন ‘জেন্টেলম্যান রাজনীতিক’। কিন্তু যেটা নিয়ে কৌতূহল, সেটা হল এর পরও কি শুভেন্দুর ক্রোনোলজি মেনেই রাজীব যাবেন গেরুয়া পথে? আগামী ৩১ জানুয়ারি তাঁর জেলা হাওড়ার ডুমুরজলায় সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত ১৯ ডিসেম্বর শাহের হাত ধরেই বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু। যদি দেখা যায় রাজীব রবিবারের বার বেলায় ডুমুরজলায় শাহের মঞ্চে গিয়েছেন তাহলে ক্রোনোলজির ষোলকলা পূর্ণ হয়ে যাবে। বেশ কয়েক মাস ধরেই রাজীব বন্দ্যোপাধ্যায় বেসুরে গাইছিলেন। নাম না করে দলের একাংশ নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছিলেন প্রকাশ্য মঞ্চ থেকে। তারপর তাঁকে বোঝাতে দুবার নিজের বাড়িতে বৈঠকে ডেকেছিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু তাতেও চিঁড়ে ভেজেনি। গত শুক্রবার রাজভবন থেকে বেরিয়ে নিজের যন্ত্রণার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছিলেন রাজীব। বলেছিলেন, এমন দিন আসবে কখনও ভাবেননি। এও বলছিলেন, গত আড়াই বছর ধরে তিনি ক্ষত বয়ে চলেছেন। আগেই তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন সব ছাড়বেন। কিন্তু তখন তাঁকে নিরস্ত্র করা হয়েছিল। এবার আর তা হল না। তৃণমূল ছাড়লেন রাজীব। এবার?

```