Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

BREAKING: আজই বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন রাজীব বন্দ্যোপাধ্যায়

দ্য ওয়াল ব্যুরো: আজই ইস্তফা দেবেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় এসে পদত্যাগপত্র জমা করবেন তিনি। এর আগে গত শুক্রবারই মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন। আজ, ঠিক এক সপ্তাহের মাথায়, আরও একটি শুক্রবার বিধায়ক পদটিও ছাড়তে চলেছেন রাজ্যের প্রাক্

BREAKING: আজই বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন রাজীব বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 29 January 2021 07:42

দ্য ওয়াল ব্যুরো: আজই ইস্তফা দেবেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় এসে পদত্যাগপত্র জমা করবেন তিনি। এর আগে গত শুক্রবারই মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন। আজ, ঠিক এক সপ্তাহের মাথায়, আরও একটি শুক্রবার বিধায়ক পদটিও ছাড়তে চলেছেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। দুপুর একটা নাগাদ তিনি পৌঁছন বিধানসভায়।

মন্ত্রিসভা থেকে ইস্তফার ইচ্ছা প্রকাশ করে গত শুক্রবার সকালে প্রথমে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে দেন রাজীব। তার পর রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেন। ঘন্টা খানেক সেই বৈঠকের পর সাংবাদিকদের তাঁর মনের কথা বলতে গিয়েই তিনি কেঁদে ফেলেন। তাঁর কথায়, “আমি কখনও ভাবিনি জীবনে এই দিন আসবে। খুব কষ্ট হচ্ছে।” রাজীবের কষ্ট ঠিক কোথায় তা পরিষ্কার করেই বলেছিলেন তিনি। তাঁর কথায়, “আমার জীবনে কারও অবদান থাকলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতি আজীবন শ্রদ্ধাশীল থাকব।” তার পরই বলেন, তাঁর প্রতি দিদির আচরণেই মনে গভীর ক্ষত তৈরি হয়েছিল। সেই ক্ষত আড়াই বছরের পুরনো। তাই ভিতর থেকে কুরে খাচ্ছিল তাঁকে। মন্ত্রী পদ ছাড়া পরেই অনেকের ধারণা হয়েছিল, রাজীববাবুর বিধায়ক পদ ছাড়া এখন সময়ের অপেক্ষা। তেমনটাই হতে চলেছে আজ।

```