Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

রাজগঞ্জের এই স্কুলে ক্লাস হয় না, রোজ এসে গল্পগুজব করে কচিকাঁচারা

https://youtu.be/uzGekEGtM3U দ্য ওয়াল ব্যুরো: নিয়ম করে স্কুলে আসে পড়ুয়ারা (Students)। কিন্তু স্কুলে ক্লাসই হয় না। তাই খানিকক্ষণ খেলাধুলো করে, গল্পগুজব করে বাড়ি চলে যায় তারা। এভাবেই চলছে রাজগঞ্জের আমের বাড়ি পানাসগুড়ি জুনিয়র হাইস্কুল (

রাজগঞ্জের এই স্কুলে ক্লাস হয় না, রোজ এসে গল্পগুজব করে কচিকাঁচারা

শেষ আপডেট: 21 July 2022 07:09

https://youtu.be/uzGekEGtM3U

দ্য ওয়াল ব্যুরো: নিয়ম করে স্কুলে আসে পড়ুয়ারা (Students)। কিন্তু স্কুলে ক্লাসই হয় না। তাই খানিকক্ষণ খেলাধুলো করে, গল্পগুজব করে বাড়ি চলে যায় তারা। এভাবেই চলছে রাজগঞ্জের আমের বাড়ি পানাসগুড়ি জুনিয়র হাইস্কুল (School)।

কিন্তু স্কুলের এমন হাল কেন? ছাত্রছাত্রীদের কাছে জানতে চাইলে, তাঁরা জানায় শিক্ষক নেই। ক্লাসরুম তালাবন্ধ থাকে। নিয়ম করে স্কুলে এলেও তাই পড়াশোনা না করেই বাড়ি ফিরে যেতে হয় কচিকাঁচাদের।

রাজগঞ্জ (Rajganj) ব্লকের পানাসগুড়ি গ্রামে ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে ২০১৭ সালে সর্বশিক্ষা মিশনের অর্থানুকূল্যে তৈরি হয়েছিল এই স্কুল। স্কুল চালুর সময় একজন অতিথি শিক্ষক ছিলেন। প্রায় ছয় মাস আগে তিনি অবসর নিয়েছেন। তারপর থেকে স্কুলে নেই কোনও শিক্ষক। ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন অভিভাবকরাও।

এই ঘটনা নিয়ে ডিআই বালিকা গোলেকে জিজ্ঞাসা করা হলে তাঁর দাবি, এতদিন করোনা এবং গরমের জন্য স্কুল বন্ধ ছিল। স্কুল খোলার পর বিষয়টি নজরে এসেছে। দ্রুত এই সমস্যার সমাধান চান অভিভাবক থেকে পড়ুয়ারা।

আরও পড়ুন: তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, কিন্তু মাথা তার দশটা! দেখতে ভিড় বাড়ছে বর্ধমানের গ্রামে


```