Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

'বিজেপি আমাকে ডাস্টবিনে ফেলে রেখেছে', ক্ষুব্ধ রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ

লোকসভা ভোটের আগে বিস্ফোরক অনন্ত মহারাজ। বললেন, "দল আমাকে ডাস্টবিনে ছুড়ে ফেলেছে। আমার সঙ্গে কোনও যোগাযোগ রাখে না।"

'বিজেপি আমাকে ডাস্টবিনে ফেলে রেখেছে', ক্ষুব্ধ রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ

শেষ আপডেট: 4 March 2024 20:11

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: লোকসভা ভোটের আগে বিস্ফোরক অনন্ত মহারাজ। বললেন, "দল আমাকে ডাস্টবিনে ছুড়ে ফেলেছে। আমার সঙ্গে কোনও যোগাযোগ রাখে না।"

প্রথম দফায় পশ্চিমবঙ্গের ২০টি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। গতবার জয়ী ৯ সাংসদের নাম রয়েছে তালিকায়। প্রার্থী হচ্ছেন অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিকও। সেই তালিকা প্রকাশের পরেই নিজের ক্ষোভ উগরে দিলেন বিজেপির রাজ্যসভার এই সাংসদ। বললেন, "রাজ্য বিজেপির কেউ আমার সঙ্গে কোনও যোগাযোগই রাখে না। প্রার্থী বাছাই নিয়েও কেউ আলোচনা করেনি।"

বঙ্গ বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি অনন্ত মহারাজ দাবি করেছেন, লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল বলে ঘোষণা করা হবে বলে তাঁকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করে জানিয়েছেন, তা সম্ভব নয়। তিনি বলেন, "ভোটের বাক্সে এর জবাব দেবে কি না, উত্তরবঙ্গের মানুষ এবার তা ঠিক করবে।"

কোচবিহারে রাজবংশী ভোট একটা ফ্যাক্টর। ভোটারদের শতকরা ৩৪ শতাংশ রাজবংশী। কিছুদিন ধরেই ফের পৃথক উত্তরবঙ্গের দাবিতে সুর চড়াচ্ছেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সভাপতি অনন্ত রায়। এবার বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ মুখ খোলায় উত্তরবঙ্গের রাজবংশী ভোটব্যাঙ্কে তার প্রভাব পড়বে কিনা, সেটাই এখন দেখার।


```