Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শার্লিন, পুনম, স্বপ্না, সাগরিকা... রাজ কুন্দ্রার বিরুদ্ধে রাশি রাশি অভিযোগ পর্নোগ্রাফি নিয়ে

দ্য ওয়াল ব্যুরো: শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা ধরা পড়েছেন পর্নোগ্রাফি-কাণ্ডে। তবে আজ নয়, এর সূত্রপাত বহু দিন আগে। প্রশাসনের খাতা উল্টোলে দেখা যাবে, মহারাষ্ট্রের সাইবার সেলের কাছে রাজ কুন্দ্রার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ জমা পড়েছে পর্ন

শার্লিন, পুনম, স্বপ্না, সাগরিকা... রাজ কুন্দ্রার বিরুদ্ধে রাশি রাশি অভিযোগ পর্নোগ্রাফি নিয়ে

শেষ আপডেট: 20 July 2021 10:19

দ্য ওয়াল ব্যুরো: শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা ধরা পড়েছেন পর্নোগ্রাফি-কাণ্ডে। তবে আজ নয়, এর সূত্রপাত বহু দিন আগে। প্রশাসনের খাতা উল্টোলে দেখা যাবে, মহারাষ্ট্রের সাইবার সেলের কাছে রাজ কুন্দ্রার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ জমা পড়েছে পর্নোগ্রাফিতে বিভিন্ন মহিলাকে যুক্ত করার জন্য। এমনকি পুনম পাণ্ডে, শার্লিন চোপড়ার মতো অভিনেত্রীর অভিযোগও আগেই পেয়েছে সাইবার সেল! বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখে জানা যায়, বিভিন্ন অ্যাপের মাধ্যমে পর্ন কনটেন্টগুলি তৈরি করা হত বিভিন্ন উঠতি অভিনেত্রী ও মডেলদের নিয়ে। তারপর তা বিদেশের কোনও এক ওটিটি প্ল্যাটফর্মে আপলোড করা হত। সাতদিন পরে সেগুলি আপনা থেকেই ডিলিট হয়ে যেত বলে জানিয়েছে পুলিশ। সূত্রের খবর, প্রতিটি পর্ন প্রোজেক্টের জন্য নাকি দুই থেকে আড়াই লক্ষ টাকা করে দেওয়া হত মডেল-অভিনেত্রীদের।

HOT! Bikini babes Sherlyn Chopra and Poonam Pandey display their support  for Team India with racy social posts that are sure to raise temperatures :  Bollywood News - Bollywood Hungama

ভারতীয় পর্ন ফিল্মের দুনিয়ায় শার্লিন চোপড়া ও পুনম পাণ্ডে এখন বেশ পরিচিত। তাঁরা যখন এত পরিচিত হননি, তখন তাঁদের এই ধরনের কাজ শুরু রাজ কুন্দ্রার হাত ধরেই, এমনই দাবি করেছেন তাঁরা। সেসব তথ্য মুম্বই পুলিশের সাইবার সেলের হাতে থাকলেও কোনও পদক্ষেপ করা হয়নি এতদিন। এ বছরের ফেব্রুয়ারি মাসে ফের কুন্দ্রার বিরুদ্ধে এমন অভিযোগ দায়ের করে মামলা রুজু হয়। তাতেই সোমবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল রাজকে। তথ্য-প্রমাণ মেলার পরে গ্রেফতার করা হয় তাঁকে।

Gehana Vasisth

এই গ্রেফতারির পরেই মুখ খুলেছেন একের পর এক অভিনেত্রী-মডেল। একটি ভিডিও সামনে এসেছে, যাতে অভিনেত্রী সাগরিকা সোনা জানিয়েছেন, ২০২০ সালের আগস্ট মাসে তাঁর সঙ্গেও এমন ঘটনা ঘটিয়েছিলেন রাজ কুন্দ্রা। তখন লকডাউন চলছিল, রাজের পক্ষ থেকে উমেশ কামাত তাঁকে ফোন করেছিলেন। রাজ কুন্দ্রার প্রযোজনায় একটি ওয়েব সিরিজে কাজ করার অফার দিয়েছিলেন। অডিশন দেওয়ার কথাও জানিয়েছিলেন। সাগরিকা জানিয়েছিলেন, কোভিড আবহে তাঁর পক্ষে অডিশন দিতে যাওয়া সম্ভব নয়। ফলে ভার্চুয়াল মাধ্যমে অডিশন হয়েছিল। সেখানেই তাঁকে নগ্ন হতে বলা হয়েছিল। কিন্তু তা করতে রাজি হননি বলেই দাবি মডেলের। সাগরিকা জানান, ভিডিও কলে তিন জন ছিলেন। একজনের মুখ ঢাকা ছিল। তিনি রাজ কুন্দ্রা ছিলেন বলেই তাঁর ধারণা।

শুধু তাই নয়। রাজের বিরুদ্ধে বহু আগেই অভিযোগ এনেছেন পর্ন-তারকা স্বপ্না সাপুও। তিনি সাগরিকার সঙ্গে সহমত রেখে জানিয়েছেন, রাজ কুন্দ্রা তাঁকেও ব্যবহার করেছেন পর্ন ব্যবসায়। তাঁর ওপর মানসিক নির্যাতনের অভিযোগও এনেছেন স্বপ্না। সাইবার ক্রাইম শাখায় দায়ের করেছেন অভিযোগও।

kaun hai sapna sappu: Who is Sapna Sappu aka Sapna Bhabhi Bigg Boss 14  First wild card entry - Navbharat Times

২০০৯ সালে রাজ কুন্দ্রার সঙ্গে বিয়ে হয়েছিল শিল্পা শেট্টির। ২০১২ সালে তাঁদের সন্তান ভিয়ানের জন্ম হয়। গত বছর রাজ ও শিল্পা সারোগেসির মাধ্যমে জন্ম দেন কন্যা সামিশার। কিন্তু ২০১৩ থেকেই নানা অপরাধে নাম জড়াতে থাকে রাজ কুন্দ্রার। আইপিএলে ম্যাচ গড়াপেটা কেলেঙ্কারির অন্যতম মাথা হিসেবে সামনে এসেছিল রাজ কুন্দ্রার নাম।

Corona for the whole Shilpa Shetty family .. Kovid demon who does not leave  even small children! | Shilpa Shetty husband Raj Kundra children Viaan,  Samisha tested positive - Heytamilcinema

এবার পর্ন-কাণ্ডে গ্রেফতার হলেন তিনি। আজ, মঙ্গলবার সকালে মেডিক্যাল চেক-আপের পর মুম্বইয়ের আদালতে তোলা হয় রাজ কুন্দ্রাকে। আজ সকালে রাজ কুন্দ্রার সহযোগী রায়ানকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। তিনিও এই চক্রের অন্যতম মাথা বলে অভিযোগ। আদালতে তোলা হয় তাঁকেও। তবে দুজনেরই জামিনের আবেদন খারিজ করে পুলিশি হেফাজতে পাঠিয়েছেন বিচারপতি।

```