Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বেচ্ছাবসরের আবেদন আইপিএস রাজ কানোজিয়ার, মঞ্জুর করল নবান্ন

দ্য ওয়াল ব্যুরো: কর্মজীবন থেকে স্বেচ্ছাবসর নিতে চলেছেন দুঁদে আইপিএস অফিসার রাজ কানোজিয়া। চলতি বছরের জানুয়ারি মাসে নবান্নকে চিঠি দিয়ে স্বেচ্ছাবসরের আবেদন করেন ৮২ সালের ব্যাচের এই অফিসার। ৩ জুলাই নবান্ন সেই আবেদন মঞ্জুর করে পাঠিয়ে দেয় রাজভবনে

স্বেচ্ছাবসরের আবেদন আইপিএস রাজ কানোজিয়ার, মঞ্জুর করল নবান্ন

শেষ আপডেট: 7 July 2018 10:50

দ্য ওয়াল ব্যুরো: কর্মজীবন থেকে স্বেচ্ছাবসর নিতে চলেছেন দুঁদে আইপিএস অফিসার রাজ কানোজিয়া। চলতি বছরের জানুয়ারি মাসে নবান্নকে চিঠি দিয়ে স্বেচ্ছাবসরের আবেদন করেন ৮২ সালের ব্যাচের এই অফিসার। ৩ জুলাই নবান্ন সেই আবেদন মঞ্জুর করে পাঠিয়ে দেয় রাজভবনে। রাজ্যপালের দফতরও মঞ্জুর করে বর্তমানে ডিজি হোমগার্ড রাজ কানোজিয়ার আবেদন। সরকারি ভাবে জানানো হয়েছে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ডিজি হোমগার্ড পদে বহাল থাকবেন তিনি।

বাম আমলে সিঙ্গুর-নন্দীগ্রাম পর্বে আইজি আইন-শৃঙ্খলা পদে ছিলেন রাজ কানোজিয়া। রাজ্যে পালাবদলের পরই তাঁকে গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরিয়ে দেওয়া হয় বলে পুলিশ মহলের একাংশের বক্তব্য। তাঁদের মতে রাজ কানোজিয়া ডিজি হোমগার্ড হয়ে থাকার মতো অফিসার নন। হতাশা থেকেই এই সিদ্ধান্ত বলে মনে করছে পুলিশ মহলের একটা বড় অংশ।


```