বেলা গড়াতেই বৃষ্টিভাসী কলকাতা, উত্তরবঙ্গের জেলাগুলি ভিজছে দফায়-দফায়
দ্য ওয়াল ব্যুরো: সকাল থেকে আবহাওয়া পরিষ্কার থাকলেও, দুপুর হতে না হতেই যেন আঁধার নেমে আসে কলকাতায় (weather update)। এক দফা বৃষ্টিতে ভাসে শহর (rainy city)। তবে আরও বৃষ্টি হতে পারে আজ রবিবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কয়েক ঘণ্টার মধ্যে ক
শেষ আপডেট: 29 August 2021 10:20
দ্য ওয়াল ব্যুরো: সকাল থেকে আবহাওয়া পরিষ্কার থাকলেও, দুপুর হতে না হতেই যেন আঁধার নেমে আসে কলকাতায় (weather update)। এক দফা বৃষ্টিতে ভাসে শহর (rainy city)। তবে আরও বৃষ্টি হতে পারে আজ রবিবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কয়েক ঘণ্টার মধ্যে কলকাতায় ধেয়ে আসছে ভারী বৃষ্টি। বীরভূম, মুর্শিদাবাদেও ভারী থেকে অতিভারী বৃষ্টির আগাম পূর্বাভাস দেওয়া হচ্ছে। বৃষ্টির সঙ্গে প্রবল বজ্রপাত এবং ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ, কমলা সতর্কতা একাধিক জেলায়
এছাড়া উত্তরবঙ্গের ৬ জেলায় গত কয়েকদিন ধরেই চলছে বৃষ্টি। জারি করা হয়েছে কমলা সর্তকতা। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং কালিম্পঙে আজও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। কয়েকটি এলাকায় বৃষ্টিপাত শুরুও হয়ে গিয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমী অক্ষরেখা সরে যাচ্ছে দক্ষিণে দিকে। বিহার থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা। আর এই প্রভাবেই রাজ্যজুড়ে চলছে বৃষ্টি। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। আগামী ২৪ ঘণ্টায় অসম ও মেঘালয়েও চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।
গত কয়েকদিন ধরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। তবে সঙ্গে দোসর আর্দ্রতাজনিত অস্বস্তি। আবহাওয়ার এই পরিস্থিতির বদল হবে না এখনই। রবিবার দিনভর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ। পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত নেই।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'